এক গ্রাম্য লোক এলো মসজিদে নববীতে । আল্লাহর রাসূল (সা.) সাহাবায়ে কেরামের সঙ্গে উপবিষ্ট । লোকটি এসেই তড়িঘড়ি করে দু'রাকাত নামায পড়ে নিলো । তারপর,এক বিস্ময়কর দু'আ করলো- পা পা ফী তল 14০1 ৮৮% 39158 1৮৮৮১ হে আল্লাহ! দয়া করুন আমাকে আর মুহাম্মদ (সা.)-কে। এছাড়া আর কারো উপর দয়া দেখাবেন না।' দু'স্াটি শুনে রাসূলুল্লাহ (সা.) বললেন, কি হে! তুমি তো আল্লাহর প্রশস্ত রহমতকে সংকীর্ণ করে ফেলেছ। কিছুক্ষণ পর লোকটি পেশাব করে দিলো একেবারে মসজিদের আঙিনায় । সাহাবায়ে কেরাম তাকে বাধা দেয়ার জন্য এগিয়ে যেতে চাইলে রাসূলুল্লাহ (সা.) বললেন, পেশাব করতে দাও। একে বাধা দিও না। লোকটির পেশাব করা শেষ হলে রাসূলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামকে ধুয়ে মুছে পরিষ্কার করার নির্দেশ দিলেন। আর লোকটিকে বুঝিয়ে বললেন, এটি মসজিদ । দুর্গন্ধ ও অপবিত্র করার জন্য একে বানানো হয়নি। একে পরিচ্ছন্ন ও পবিত্র রাখতে হয় সব.সময়। কারণ, এটা আল্লাহর ঘর । দেখুন, রাসূলুল্লাহর (সা.) কঠোর বাক্যের পরিবর্তে কোমল কথা দিয়ে বুঝিয়ে দিলেন এ গ্রাম্য লোকটিকে। তোমাদের কাজ কথা পৌছিয়ে দেয়া প্রশ্ন আসে, মানুষকে নরম কথা বললে তো শুনতে চায় না, মানতে চায় না। এর উত্তর হলো, মানা- না- মানা অন্যায় প্রতিরোধকারীর দায়িত্ব নয়। তার দায়িত্ব হলো সঠিকভাবে হক কথাটি শুধু পৌছিয়ে দেয়া । যেমন কুরআন মজীদে ঘটনা বিবৃত হয়েছে যে, একটি সম্প্রদায় পাপাচারে ডুবে ছিলো । শুদ্ধ পথে আসার কোনো সম্ভাবনা তাদের মাঝে ছিলো না। ফলে তারা আযাবের উপযুক্ত হয়ে গিয়েছিলো । ঠিক সে সময় আল্লাহর কিছু নেক বান্দা তাদেরকে কোমলভাবে বোঝালেন যে, তোমরা কাজটি করো না। এটা শুনে কেউ একজন নসীহতকারীদের উদ্দেশ্যে বলে উঠলো- ৬:৪৮ 58:.:8787517 ১০৪ (175 ৯০৮৭) 5০৮) নি এ] ৩০ ০৮৮ ০ ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।