Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

__ ইসলাহী খুতুবাত, .. . ৯৪৫ ৫৫ 4৮5১১) _ তি ১ এ ১১৪ তোমরা তার সঙ্গে কথা বলবে কোমলভাবে । আল্লাহ তা"আলা তো জানতেন যে, এ নরাধম ঈমানের আলোকিত পথে আসবে না। এরপরেও তিনি তার সঙ্গে কোমল আচরণের নির্দেশ দিয়েছেন। বর্তমানে হযরত মুসা (আ.)-এর চেয়ে উত্তম কোনো সংশোধনকারী যেমনিভাবে হবে না, তেমনিভাবে ফেরাউনের চেয়ে প্রথত্রষ্ট ও দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। সুতরাং নবীদেরকে যখন নির্দেশ দেয়া হয়েছে এমন একজন পাপিষ্ঠের সঙ্গে নরম ভাষায় কথা বলার, তাহলে গুনাহে লিগ ব্যক্তিদের সঙ্গে নরম আচরণের নির্দেশ আমাদের প্রতি রয়েছে আরো জোরালোভাবে। অন্যায়কারীর বিরুদ্ধে যবান কোমলতা মিশিয়ে ব্যবহার করতে হবে। তরবারির মত ব্যবহার করা যাবে না। এক যুবকের ঘটনা এক যুবক এলো আল্লাহর রাসূলের দরবারে । বললো, হে আল্লাহর রাসূল! আমাকে যিনা করার অনুমতি দিন। আমি আর পারছি না। দেখুন, যুবকটি আল্লার রাসূল (সা.)-এর কাছে কেমন আবদার করেছে। ব্যভিচারের মতো অন্যায় কাজের অনুমতি চেয়েছে। বর্তমানে কোনো পীর সাহেবের কাছে তার কোনো মুরিদ এরূপ কিছু চাইলে তিনি কী করতেন তাকে। নিশ্চয় ঘাড় ধরে বের করে দিতেন। কিন্তু রাসূলুল্লাহ (সা.) যুবকটির উপর রাগ হলেন না; বরং ভাবলেন, আহা বেচারা! অসুস্থ, অনুকম্পার উপযুক্ত। তিনি তাকে কাছে ডাকলেন। আদর করে তার কাধে হাত রাখলেন এবং বললেন, এর আগে তুমি আমাকে বল তো, তোমার বোনের সঙ্গে এ ধরনের আচরণ কেউ করতে চাইলে তোমার কি তা পছন্দ হবে? যুবক বললো, না। রাসূলুল্লাহ (সা.) আবার বললেন, তোমার মা কিংবা মেয়ের সঙ্গে এ আচরণটি কেউ করতে চাইলে তুমি কি তা পছন্দ করবে? যুবক বললো, না, তা আমি মোটেও পছন্দ করবো না । তারপর রাসূলুল্লাহ (সা.) বললেন, তুমি যে মেয়ের সঙ্গে ব্যভিচার করবে, সেও তো নিশ্চয় কোনো ব্যক্তির মা বা বোন বা মেয়ে হবে। ওই ব্যক্তি কি কখনও তার মা-বোন বা মেয়ের সঙ্গে এ ধরনের আচরণ মেনে নিবে? একথা শোনার পর যুবক বললো, এখন আমার সুমতি হয়েছে । আমি বুঝেছি। এ কাজটি আমি কখনও করবো না। রাসূলুল্লাহ (সা.) যুবকটিকে পরিশুদ্ধ করলেন এভাবেই। ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।