অবশ্য এ ক্ষেত্রে যেমনি ছাড়াছাড়ি কাম্য নয়, তেমনি বাড়াবাড়িও উচিত নয়। অন্যায়কে প্রশ্রয় দেয়া যেমনিভাবে অন্যায় অনুরূপভাবে বাধাদানের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত কঠোরতা প্রদর্শনও অন্যায়। কেননা, এতে অনক সময় হীতে বিপরীত হয়। তাই এক্ষেত্রে কাজ করতে হবে বুঝে-শুনে। প্রয়োজনে কোনো মুরবী বা আলেমের পরামর্শ নিতে হবে। যেভাবেই হোক এ ফেতনাকে রুখতে হবে। অন্যথায় একদিন মাথায় হাত দিয়ে কাদতে হবে। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এ অন্যায় প্রতিরোধ করার তাওফীক দান করুন। আমীন। অসতকাজে বাধা প্রদানের ছিতীয় স্তর অসৎকাজ হাত ঘ্ারা প্রতিরোধ করা সম্ভব না হলে যবানের মাধ্যমে তার প্রতিরোধ করতে হবে। আলোচ্য হাদীসে এটাই অসৎ কাজে বাধা প্রদানের দ্বিতীয় স্তর হিসাবে উল্লেখ হয়েছে। যবানের মাধ্যমে বাধা প্রদানের অর্থ হলো, অন্যায় অপরাধে লিপ্ত ব্যক্তিকে জনসম্মুখে কিংবা লোকালয়ে হেয়-প্রতিপন্ন নয়, বরং নির্জনে কোমল আচরণের মাধ্যমে ভালোবাসা দিয়ে বোঝাবে যে, ভাই, আপনার কাজটি অন্যায়, এটি না করা উচিত। মনে রাখবেন, যবানের মাধ্যমে অন্যায় কাজ প্রতিরোধ করার অর্থ এটা নয় যে, এটা একটি রুক্ষ পাথর, যা অন্যায়কারীর গায়ে মেরে দিতে হবে কিংবা এটি একটি লাঠি, যা তার মাথায় ছুঁড়ে মারতে হবে । বরং দরদ ও কোমলতার সঙ্গে বোঝানোর চেষ্টা করতে হবে। দেখুন, কুরআন মজীদে আল্লাহ তা'আলা বলেছেন, | ০০১৭০০৫৬৬০০ লোকদেরকে আপন পালনকর্তার পথে কৌশল ও উত্তম উপদেশ ছারা আহবান করুন। -(সূরা নাহল : ১২৫) হযরত মুসা (আ.)-এর প্রতি কোমল আচরণের নির্দেশ আব্বাজান মুফতী শফী (রহ.) বলতেন, আল্লাহ তা'আলা হযরত মূসা (আ.) ও হারুন (আ.) কে ফেরাউনের কাছে পাঠানোর সময় উপদেশ দিয়ে বলেছিলেন- ড৮৬/৮৮.21107001119.00170
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।