হাদীস শরীফে এসেছে, প্রত্যেক মানুষের সঙ্গে দুজন ফেরেশতা থাকেন। একজন তার নেক আমলগুলো এবং অন্যজন জার বদ-আমলগুলো লিপিবদ্ধ করেন। আমি আমার শাইখ মাওলানা মাসীহুল্লাহ খান (রহ.) কে বলতে শুনেছি, নেকী লেখার কাজে নিয়োজিত ফেরেশতাকে এমর্মে নির্দেশ দিয়ে রাখা হয়েছে যে, বান্দা যখন নেক আমল করবে, তখন সঙ্গে-সঙ্গে তা লিপিবদ্ধ করে নিবে। পক্ষান্তরে বদ-আমল লেখার কাজে নিয়োজিত ফেরেশতাকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে যে, বান্দা যখন কোনো গুনাহ করবে. তখন লেখার পূর্বে নেকলেখক ফেরেশতাকে জিজ্ঞেস করে নিবে- এটা কি লিপিবদ্ধ করবো, না করবো না? অর্থাৎ এ দুই ফেরেশতার মধ্যে নেকলেখক ফেরেশতা হলেন আমীর। তাই বান্দা গুনাহ করলে তা আমলনামায় উঠানোর পূর্বে আমীরকে জিজ্ঞেস করে নিতে হয়। অনুমতি চাওয়ার পর নেকলেখক ফেরেশতা বলেন, না! একটু অপেক্ষা কর। যদি সে তাওবা করে নেয়, তাহলে তো আর লেখার প্রয়োজন নেই। কিন্তু যদি বান্দা ছিতীয়বার গুনাহ করে, অথচ পূর্বের গুনাহের জন্য এখনও সে তাওবা করেনি, তখন নেকলেখক ফেরেশতার কাছে পুনরায় অনুমতি চাওয়া হয়- এখন লিখবো কি? তখন সে বলে, আরেকটু অপেক্ষা কর। এভাবে বান্দা তৃতীয়বার গুনাহ করার পর যখন অনুমতি চাওয়া হয়, তখন নেকলেখক ফেরেশতা বলে, এখন লেখ । তারপর ওই গুনাহটি বদআমল লেখক ফেরেশতা বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে ফেলে । দেখুন, আল্লাহ তা"আলা তার বান্দার সঙ্গে কত সহজ-আচরণ করেন। তাওবার ব্যবস্থাটা কত সহজ করেছেন তিনি । গুনাহ যেখানে তাওবাও সেখানে এজন্যই বুযূর্গানে দ্বীন বলেছেন, গুনাহ হয়ে গেলে সঙ্গে-সঙ্গে তাওবা- ইসতেগফার করে নিবে । যাতে গুনাহটি তোমার আমলনামায় লিপিবদ্ধ না হয়। বুযুর্গানে দ্বীন আরো বলেছেন, যে মাটিতে গুনাহ করেছো, সেখানেই সঙ্গে-সঙ্গে তাওবা ইসতেগফার করে নাও। যেন কেয়ামত দিবসে সেই মাটি তোমার গুনাহের সাক্ষ্য যখন দিবে, তখন সেই সঙ্গে যেন তাওবার সাক্ষ্যও সে দিতে পারে। এসবই মূলত রাসূলুল্লাহ (সা.)-এর বাণী- ঈমান মুমিনের জন্য খুটি। ঘুরে-ফিরে তাকে এ কেন্ট্রবিন্দুতেই আশ্রয় নিতে হয় এর প্রকৃত বাস্তবায়ন। ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।