Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

সপ্তম ক্ষতি : খুন ও রক্তারক্তি হাদীস শরীফে এসেছে, শেষ যামানায় মানুষ এমন একটা পরিস্থিতির শিকার হবে যে- (7%) ৫ খুন-খারাৰি ব্যাপকহারে ঘটবে। মানুষ খুন হবে; কিন্ত কেন খুন হলো- এটা না নিহত ব্যক্তি জানতে পারবে, না তার উত্তরাধিকারীরা জানতে পারবে। মানুষ খুনীকে খুঁজে পাবে না এবং খুনের কারণও খুঁজে পাবে না। রাসূলুল্লাহ (সা.)-এর ভাষায় 05694500305 0 এগ এ খুনী জানবে না কেন সে খুন করলো এবং নিহতও জানবে না কেন খুন হলো। অথচ তখনকার যুগে কেউ খুন হলে তার কারণ জানা থাকতো । সমাজের মানুষের জানা থাকতো, তার সঙ্গে অমুকের শক্রতা ছিলো । অথচ আজকাল খুন হচ্ছে অহরহ। কিন্ত খুনী ও খুনের কারণ বের করা যাচ্ছে না। বর্তমানের এ চিত্রটা রাসূল (সা.) উক্ত হাদীসের সামনে রাখুন। তারপর মিলিয়ে দেখুন। দেখবেন, হাদীসের বক্তব্য কালের চেহারার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। মনে হবে, যেন রাসূলুল্লাহ সো.) দেড় হাজার বছর পূর্বে আজকের পৃথিবীকে সামনে রেখেই কথা বলেছিলেন মূলত এসবই আমাদের গুনাহের অশুভ ফসল। খুন-খারাবির একমাত্র সমাধান বর্তমানে এ ব্যাপক খুন-খারাবি থেকে মুক্তির পথ আমরা খুঁজে বেড়াচ্ছি। কেউ পরামর্শ দিচ্ছে, এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান। কেউবা বলছে, প্রয়োজন পারস্পরিক মতবিনিময় ও গোলটেবিল বৈঠক। কিন্ত্ব আমরা এখনও জানি না যে, এই করুণ পরিবেশের জন্য দায়ী আমাদের গুনাহ। গুনাহের দাপাদাপিই আমাদেরকে এ পরিস্থিতিতে এনে দীড় করিয়েছে। কোনো জাতির মধ্যে যখন গুনাহ ব্যাপকহারে ছড়িয়ে পড়ে, তখন তার প্রায়শ্চিত্তের চিত্র এভাবেই এসে উপস্থিত হয়। সুতরাং উচিত ছিলো, এদিকেই সকলের মনোযোগ আকর্ষণ করা । আল্লাহ তা'আলা আমাদেরকে সুস্থ বিবেক দান করুন। গুনাহমুক্ত হওয়ার তাওফীক দান করুন, আমীন। আমাদের প্রথম কর্তব্য হলো, নিজেদেরকে গুনাহমুক্ত করে গড়ে তোলা । আল্লাহ তা'আলার দরবারে আস্ত রিকভাবে তাওবা করা । আর সবিনয়ে দু'আ করা। ড$/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।