Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

করবেন নিঃসন্দেহে। তারপর বিবেক-বুদ্ধির দ্বার খুলে যাবে। সবকিছু সঠিকভাবে বুঝতে সক্ষম হবেন। এ মর্মে কুরআন মজীদে ইরশাদ হয়েছে- পা তএ এ ৪ 5 (৭ 0১৬৩ 5১১৮) ১৩: ৮ ০৯ 4| 1১5 01 যদি তোমরা আল্লাহকে ভয় করতে থাক, তাহলে তিনি তোমাদের অন্তরে সত্য-মিথ্যা পার্থক্য করার মাপকাঠি সৃষ্টি করে দিবেন। -(সূরা আল আনফাল : ২৯) অর্থাৎ তোমরা যদি গুনাহের পথ ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাদের মাঝে এমন নূর ও যোগ্যতা দান করবেন, যার ছ্বারা স্পষ্টভাবে চিনতে পারবে কোনটি সঁত্য আর কোনটি মিথ্যা। কোনটি হক আর কোনটি বাতিল। এ যুগের এক বড় সমস্যা হলো, হক-বাতিল ও সত্য-মিথ্যা তালগোল পাকিয়ে গেছে। এর মূল কারণ হলো, গুনাহের কারণে আমাদের অন্তর ও বিবেক-বুদ্ধিতে পচন ধরেছে। পঞ্চম ক্ষতি : অনাবৃষ্টি গুনাহের আসল সাজা তো আখেরাতের জন্যই নির্ধারিত। কিন্তু এ পৃথিবীতে তার নেতিবাচক প্রভাব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর তাহলো, পৃথিবীতে অনাবৃষ্টি দেখা দিবে। যেমন হাদীস শরীফে এসেছে, মানুষ যখন যাকাত দেয়া বন্ধ করে দিবে, তখন আল্লাহ তা'আলাও বৃষ্টি বন্ধ করে দিবেন। ষ্ঠ ক্ষতি : রোগ-শোক গুনাহের ষষ্ঠ ক্ষতি হলো, মানুষের মাঝে যখন পাপাচার, অশ্লীলতা ও উলঙ্গপনা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তা'আলা তাদের এমন রোগ-ব্যাধিতে নিমজ্জিত করেন, যেসবের নাম তাদের পূর্বপুরুষরা কখনও শোনে নি। এটা হাদীসেরই কথা । হাদীসটির আয়নায় আমরা একটু আধুনিক বিশ্বের করুণ ব্যাধি এইডসকে দেখতে পারি। বিশ্বব্যাপী এখন এইডস ব্যাপক আকার ধারণ করেছে। অথচ এখন থেকে দেড় হাজার বছর আগেই রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে এমন অভিনব ব্যাধি থেকে সতর্ক করে গিয়েছেন। প্রত্যেক গুনাহেরই কিছু বৈশিষ্ট্য থাকে । এসব বৈশিষ্ট্যের প্রতিফলন এ দুনিয়াতেই ঘটে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, যেন মানুষ এর শাস্তি সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারে। ড৮৬/৮৮.21107001119.00170

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।