Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসে স্পষ্ট ভাষায় যেসব গুনাহকে হারাম বলা হয়েছে, সেগুলোর মাঝে যারা ডুবে আছে, তাদেরকে যদি বলা হয়, এটা তো হারাম, জঘন্য গুনাহ এটা, তাহলে দেখা যায়, সঙ্গে-সঙ্গে তারা এর যৌক্তিক ব্যাখ্যা জানতে চায়। বরং এর বিপরীতে বিভিন্ন যুক্তি দিয়ে হারামকে হালাল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বলে, এটা হারাম হবে কেন? এটা গুনাহ হবে কেন? এর মধ্যে তো এই উপকার আছে, সেই কল্যাণ আছে। সুতরাং এটাকে হারাম করার কারণ কী? কোন যুক্তিতে এটাকে গুনাহ বলা হলো? এ ধরনের অনর্থক বিতর্ক যারা সৃষ্টি করে, তাদেরকে যদি বলা হয়- বলো তো তুমি কি এ পৃথিবীতে প্রভু হয়ে এসেছ, না বান্দা হয়ে? যদি বান্দা সুয়ে এসে থাক, তাহলে তোমার এ প্রশ্বগুলোকে তোমার অধীন কোনো চাকরের সঙ্গে মিলিয়ে দেখ । যেমন- বাজার- সদাই করার জন্য তুমি একজন চাকর রেখেছ। তাকে বাজারের একটি তালিকা দিয়ে বললে, এগুলো বাজার থেকে নিয়ে আস। এখন যদি এ চাকর তোমার মুখের উপর প্রশ্ন করে, আচ্ছা! এ সদাইগুলো আমি আনতে যাবো কেন? এখানে পরিমাণ তো বেশি লেখা হয়েছে। কেন এই অপচয়? এবার বলো, এ জাতীয় আপত্তি উত্থাপন করতে থাকলে সে চাকরটাকে তুমি কী করবে? তাকে কি তুমি কান ধরে বের করে দেবে না? নির্ঘাত তুমি এটা করবে। তুমি তো চাকর নও; বরং বান্দা একটু ভেবে দেখ, তোমার আট ঘণ্টার চাকর তোমার গোলাম নয়। তুমি তাকে সৃষ্টি করনি। সে তোমার বান্দা নয়। তুমি তার প্রভু নও। বরং সে তোমার একজন বেতনডোগী কর্মচারী মাত্র। এরপরেও তোমার পক্ষ থেকে আরোপিত নির্দেশের কারণ জানার অধিকার তার নেই । যদি জানতে চায়, তাহলে তুমি তা বরদাশত কর না। অথচ তুমি তো আল্লাহ তা'আলার চাকর নও । গোলামও নও । বরং তুমি তার বান্দা। তিনি তোমাকে সৃষ্টি করেছেন। অথচ তিনিই যখন তোমাকে নির্দেশ দেন অমুক কাজটি কর, তখন তুমি যুক্তির অজুহাত পেশ করে বলে ফেল- অমুক কাজটি কেন করবো? আগে কারণ বল, তারপর করবো । তোমার এ ধরনের আপত্তি তোমার অধীন চাকরের আপত্তির চাইতে কোনো অংশে কম নয়। বরং এর চেয়েও জঘন্য । কেননা, চাকর তোমার চাইতে অধম হলেও সেও তোমার মতই একজন মানুষ । তোমার মতই তারও বিবেক আছে। কিন্তু তোমার বিবেক কি আল্লাহর ছুকুমের অন্তর্নিই- তাৎপর্ধের সমতুল্য । তাহলে তুমি কিভাবে আল্লাহর নির্দেশের কারণ খোঁজ কস। কোন সাহসে ড/৮৮৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।