......_.... ইসলাহী খুতুবাত ১২৭ হয়। ভালো কথা তখন তার কাছে মন্দ মনে হয় আর মন্দ কথা মনে হয় ভালো। ভালো কথা বিনয়ের সঙ্গে বললেও তার মাথায় ঢোকে না। এ মর্মেই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ সুপথে আনতে পারে না। আল্লাহ তা“আলা কাউকে বিনা কারণে পথভ্রষ্ট করেন না। যখন কোনো ব্যক্তি গুনাহে অভ্যস্ত হয়ে পড়ে, তখন এর পরিণতিতেই সে পথত্রষ্টতার শিকার হয়। তারপর সত্য কথা তার মাথায় ধরে না। গুনাহ শয়তানের বিবেককে বিকৃত করে দিয়েছিলো ইবলিসের বিষয়টি একটু চিন্তা করুন। ইবলিস গুনাহের আবিষ্কারক । এ জগতে সে প্রধান ও প্রথম গুরু। কারণ, সে-ই এ পৃথিবীতে সর্বপ্রথম গুনাহের সূচনা করে। শুধু নিজে গুনাহ করেই সে থেমে থাকেনি, বরং মহান আল্লাহর প্রথম ও বিশিষ্ট নবী হযরত আদম (আ.)-কেও পদস্থলিত করার চেষ্টা করেছিলো । গুনাহের ফলে তার বিবেক নষ্ট হয়ে গিয়েছিলো । এ কারণেই আল্লাহ তা*আলা তখন তাকে নির্দেশ দিয়েছিলেন আদম (আ.) কে সিজদা করতে, তখন সে আল্লাহ তা'আলার নির্দেশ মেনে নিতে পারেনি । বরং উল্টো যুক্তির ঘোড়া দাবড়িয়ে বলেছিলো, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। দৃশ্যত তার এ যুক্তিটা বেশ চমতকার । এতে প্রমাণিত হয়, মাটি নয় বরং আগুনই শ্রেষ্ঠ । কিন্ত তার বিবেকে একথা জাগেনি যে, যিনি আগুন সৃষ্টি করেছেন তিনিই তো মাটিও সৃষ্টি করেছেন। সুতরাং সেই স্ষ্টা যখন নির্দেশ দিয়েছেন আগুন যেন মাটিকে সিজদা করে, তখন কে শ্রেষ্ঠ আর কে অধম এই চিন্তা করার প্রয়োজন ছিল না। কিন্ত্র তার মাথায় এই কথাটা আসেনি, যে কারণে তাকে বিতাড়িত ও লাঞ্থিত হতে হয়েছে । আর আল্লাহর দরবারে তাওবার পথ তো সর্বদাই উন্যুক্ত। মানুষের জন্যও, শয়তানের জন্যও । গুনাহ করার পর সে যদি নিজের বিবেককে সঠিকভাবে পরিচালিত করে আল্লাহর কাছে তাওবা করতো, তাহলে সেও ক্ষমা পেতে পারতো । কিন্ত সে আজ পর্যন্তও আল্লাহর কথা মানতে প্রস্তত নয়। শয়তানের তাওবা : একটি শিক্ষণীয় ঘটনা ঘটনাটি আমি আমার শাইখের কাছে শুনেছি। দৃশ্যত যদিও এটি ইসরাঈলী বর্ণনানির্ভর, কিন্ত খুবই শিক্ষণীয় ঘটনা । ঘটনাটি হলো, একবার মুসা (আ.) আল্লাহর সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ে যাচ্ছিলেন। পথে শয়তানের সঙ্গে দেখা হয়ে গেলো । শয়তান বললো, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন ড/৮৮৮/.2111)00109..0010)
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।