0০715715 ইসলাহী খুতুবাত *. ১২৫ মুমিন ব্যক্তি, যাকে আল্লাহ তা'আলা ঈমানের বরকতে সমৃদ্ধ করেছেন, সে গুনাহকে একটি বিশাল পাহাড় মনে করে। ভুলবশত যদি কখনও গুনাহের শিকার হয়ে পড়ে, তখন তার কাছে মনে হয় তার মাথার উপর যেন একটি বিশাল পাহাড় ভেঙে পড়েছে । ফলে সে ভেতর থেকে অস্থিরতা ও অনুশোচনা বোধ করে। নেকী ছুটে গেলে মুমিনের অবস্থা যা হয় গুনাহ তো অনেক দূরের কথা, সুযোগ পাওয়া সত্তেও যদি কোনো নেক কাজ হাত থেকে ছুটে যায়, তাইলে মুমিন বান্দার অস্থিরতার কোনো সীমা থাকে না। সে অস্থির হয়ে যায় ষে, সুযোগ থাকা সত্ত্বেও আমি কাজটি করতে পারলাম না। এ সম্পর্কে মাওলানা রুমী (রহ.) বলেছেন ১806, 4-/5০১৮7/ ও ১80৫ ০//%+0৮০১4 সালিক তথা কল্যাণ পথের যাত্রীর অন্তরে যদি বাগানের একটি ক্ষুদ্ধ তৃণও কম পড়ে যায় অর্থাৎ সুযোগ থাকা সত্তেও সে যদি একটি ক্ষুদ্র নেক কাজ করতে না পারে, তখন ভার হৃদয়ে হাজার পাহাড়ের বোঝা ভেঙে পড়ে। এ যদি হয় ক্ষুদ্র একটি নেক কাজ ছেড়ে দেয়ার প্রতিক্রিয়া, তাহলে গুনাহ করে ফেললে তাদের অবস্থা কেমন হয়, তা সহজেই বোধগম্য। যার অন্তর গুনাহের কালো বিন্দু দ্বারা আচ্ছন্র, আল্লাহ তাআলা আমাদেরকে তার মত অবস্থা থেকে রক্ষা করুন, যার কাছে গুনাহ কোনো বিষয়ই নয়। গুনাহের কারণে যার অন্তর সামান্যতম ব্যথিতও হয় না, তার অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সারকথা হলো, পাপের অন্যতম নেতিবাচক প্রভাব হলো- পাপ মানুষকে গাফেল ও বিবেকশূন্য করে ফেলে । তৃতীয় ক্ষতি : অন্ধকার আর অন্ধকার আমরা যেহেতু গুনাহের পরিবেশে থাকতে-থাকতে অভ্যস্ত হয়ে পড়েছি, তাই গুনাহের অন্ধকার ও অনিষ্টতার অনুভূতিও আমাদের থেকে বিদায় নিয়েছে। নচেু প্রতিটি গুনাহই অন্ধকার ও ক্ষতিকর। যদি আল্লাহ্ তা'আলা কাউকে পরিপূর্ণ ঈমান দান করেন, তাহলে তার পক্ষে সম্ভব নয় সেই অন্ধকারকে সহ্য করা । হযরত মাওলানা ইস্ত্রাকুব নানুতুবী (রহ.)-এর একটি প্রসিদ্ধ ঘটনা তার ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।