Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

69719115 ] ১২৪. ইসলাহী খুতুবাত ভয়াবহ । চোখ, কান, জিহ্বা এগুলো কত বড় নেয়ামত। সুস্থতা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে খানাপিনা আমরা ভোগ করি- সেগুলোঃ এসবের মূল্য পরিমাপ করা কি সম্ভব? কিন্ত্র যে মহান স্রষ্টা নেয়ামতের এ সাপরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, তিনি আমাদেরকে বলেছেন, তোমরা শুধু কয়েকটি কথা মেনে চলবে। কয়েকটি কাজ করবে আর কয়েকটি কাজ থেকে বিরত থাকবে । অথচ এ কয়েকটি আদেশ-নিষেধ আমরা মানতে পারি না_ এর মূল কারণ হলো, আমরা সৃষ্টিকর্তার দয়া ও অনুযহের কথা স্মরণ রাখি না। এ মহান দাতার কৃতজ্ঞতার কথা আমরা ভাবি না। এটাই মূলত গুনাহের সবচেকে বড় ক্ষতি। ছিতীয় ক্ষতি : অন্তরে জং ধরে যায় গুনাহের দ্বিতীয় ক্ষতি হলো, রাসূলুল্লাহ (সা.) বলেছেন_ যখন কোনো ব্যক্তি প্রথমবার গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো বিন্দু পড়ে যায়। এ বিন্দুর মর্মার্থ কী- তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তারপর সে যখন দ্বিতীয়বার গুনাহ করে, তখন অন্তরে আরেকটি বিন্দু যোগ হয়। তৃতীয়বারের গুনাহের সঙ্গে যোগ হয় আরেকটি । এরই মধ্যে যদি সে তাওবা করে, তখন গুনাহের এ বিন্দুগুলো বিলুপ্ত করে দেয়া হয়। কিম্তর বদি সে তাওবা না করে বরং গুনাহের পর গুনাহ করতে থাকে, তাহলে গুনাহের এ বিন্দুণডলো দ্বারা এক সময় তার গোটা অন্তর ঢেকে যায়। অবশেষে এগুলো জং-এর কূপ ধারণ করে । অস্ত রটা তখন হয়ে যায় জং-আচ্ছাদিত অন্তর । তখন তার অন্তরে আর সত্য কথা মানার যোগ্যতা থাকে না। ধীরে-ধীরে অন্তর এতটা গাফেল ও নির্বোধ হয়ে পড়ে যে, তাতে গুনাহের অনুভূতিটাও অবশিষ্ট থাকে না। গুনাহের ক্ষতি উপলব্ধি করার মত ক্ষমতাও তার অন্তরে থাকে না, যেন এ মানুষটা একেবারে বিবেকশূন্য হয়ে পড়ে। গুনাহ সম্পর্কে মুমিন ও ফাসিকের দৃষ্টিভঙ্গি এক হাদীসে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রো.) বলেন, যে মুমিন বান্দা এখন পর্যস্ত গুনাহে অভ্যন্ত হয়ে পড়েনি, সে গুনাহকে মাথার উপর ঝুলভ্ত একটি বিশাল পাহাড়ের মত মনে করে। আর ফাসিক ব্যক্তি গুনাহকে এতটা তুচ্ছ মনে করে, যেন নাকের ডগায় একটি মাছি বসলো আর সে হাতের ইশারায় তা তাড়িয়ে দিলো । অর্থাৎ গুনাহকে সে খুবই তুচ্ছ মনে করে। গুনাহ করার কারণে নিজের ভেতরে কোনো অনুশোচনাবোধ জাগে না। পক্ষান্তরে ড/%৮/.2111)00109,.0010)

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।