এ হাদীসের মমার্থ হলো, নফল ইবাদতসমূহের গুরুত্ব ও মর্যাদা যথাস্থানে অবশ্যই আছে। কিন্ত্র নকল ইবাদতের উপর ভরসা করে গুনাহের মাঝে ডুবে যাওয়া আত্মপ্রবঞ্চনা বৈ কিছু নয়। মূল বিষয়টি হলো, গুনাহমুক্ত জীবন যাপনের জন্য সচেষ্ট থাকা । গুনাহমুক্ত থাকার পর যদি কারো পক্ষে অতিরিক্ত নফল ইবাদতের সুযোগ না হয়, তাহলে তা কোনো উল্লেখযোগ্য ক্ষতির কারণ নয়। কিন্তু যদি এমন হয় যে, নফল ইবাদত ও গুনাহ সমানতালে চলে, তাহলে তার মুক্তির কোনো গ্যারান্টি নেই। কারণ, তার এ জীবনাচার খুবই ভয়ঙ্কর ৷ গুনাহ বর্জনের চিস্তা নেই আজকাল আমাদের সমাজে মানুষ এ নিয়ে খুব কমই চিন্তা করে। যদি কখনও আল্লাহ তা'আলা কাউকে দ্বীনের উপর চলার তাওফীক দান করেন, কারো মনের মাঝে যদি ঈমানী জযবা জেগে উঠে, তাহলে সে ভাবে, আমাকে অনেক ইবাদত করতে হবে। তারপর কোনো আলেমের কাছে গিয়ে বলে, আমাকে কিছু ওযীফা দিন। কিছু আমল ও যিকিরের কথা বাতলে দিন। কোন- কোন সময় কী কী নফল ইবাদত করতে পারি, তাও বলে দিন। তারপর রাত- দিন.এসব নফল ইবাদতের মাঝে ডুবে থাকে৷ কিন্ত একবারও সে ভেবে দেখে না, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত কতটি গুনাহ আমি করলাম। আজকের দিনটাতে আল্লাহর কটি বিধান আমি অমান্য করেছি। অনেক শিক্ষিত ধার্মিক লোককেও দেখেছি, খুবই গুরুত্বসহ মসজিদের প্রথম কাতারে শামিল হন। সহজে জামাত কাযা হয় না। যিকির, তেলাওয়াত ও নফল ইবাদতও রীতিমত আদায় করেন। কিন্ত তার ঘর যে গুনাহের এক মুক্ত বাজার, এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। ঘরকে শোধরাবার কথা তিনি ঘুণাক্ষরেও ভাবেন না। বাজারে গেলে হালাল-হারামের ধার ধারেন না। কথা বলার আগেই থৈ থৈ করে উঠে পরনিন্দার ফুলঝুড়ি । মিথ্যা ছাড়ার কথা চিন্তাও করেন না। তার ঘর যে পাপাচার ও অবৈধতার আগুনে ছাই হয়ে যাচ্ছে, এটা নিভানোর কথা মাথায় আসে না। ঘরে নিয়মিত উলঙ্গপনা চলছে, ফ্লিম দেখা হচ্ছে, গান-বাজনা চলছে-এসব নিয়ে তার একটুও মাথাব্যথা নেই। তবে যিকির-ওষীফার প্রতি গভীর আকর্ষণ তার ' অথচ এসব গুনাহই একজন মানুষের ধ্বংসের কারণ । প্রথমেই ভাবা উচিত, ৬. গুনাহগুলো কিভাবে নিভানো যায়। ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।