Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

০০ এ 48 ০ 24678 হে আল্লাহ! আপনি তাকে কুরআনের জ্ঞান দান করুন এবং ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান দান করন্ন। যদিও রাসূলুল্লাহ (সা.) ইনতেকালের সময় তার বয়স মাত্র দশ বছর ছিলো; কিন্তু এ কিশোর বয়সেই তার অন্তরে পরিপূর্ণভাবে অংকিত ছিলো রাসূল (সা.) এর যুগের কথা ও বিভিন্ন ঘটনাবলী । এরপরেও রাসূল (সা.)-এর ইনতেকালের পর তিনি ভাবলেন, যদিও আল্লাহর রাসূল (সা.) দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন; কিন্তু বড় বড় অনেক সাহাবী তো জীবিত আছেন। তাই আমি ইচ্ছা করলেই তাদের কাছ থেকে ইল্ম শিখতে পারি । যে ভাবনা সে কাজ। তিনি যথারীতি নেমে পড়লেন ইল্ম অর্জনের এ ময়দানে। বড় বড় সাহাবার কাছে যেতেন। দূর-দৃরাত্তে সফর করতেন। এভাবে তিনি ইল্মের বিশাল ভাপ্তার আয়ত্ব করে ফেললেন। অবশেষে এ ময়দানে তিনি এত সুউচ্চ মর্যাদায় পৌছে যান যে, আজও জগতে তিনি ইমামুল মুফাস্সিরীন তথা তাফসীর বিশারদদের মহান নেতা নামে খ্যাত। এসবই রাসূল (সা.)-এর দু'আর ফসল। আজও তার কথাকেই কুরআন ব্যাখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বাধিক নির্ভরযোগ্য হিসেবে গ্রহণ করা হয়। আজ যে বাণীটি পাঠ করলাম এটা তারই বাণী। পছন্দনীয় ব্যক্তি কে? বাণীটি এই- তাকে এক ব্যক্তি প্রশ্ন করলো, আচ্ছা, বলুন তো, এক ব্যক্তি আমল খুবই কম করে। অর্থাৎ নফল ইবাদত-বন্দেগী তেমন একটা করে না। ফরয-ওয়াজিব ঠিকমতই আদায় করে। এরপর নফল নামায, যিকির, তাসবীহ, তেলাওয়াত ইত্যাদি খুব একটা করে না। এমন ব্যক্তিকে আপনি পছন্দ করেন, না এ ব্যক্তিকে অধিক পছন্দ করেন, যার নফল ইবাদত অনেক, আবার গুনাহ অনেক। অর্থাৎ সে নফল নামায-তাহাজ্জুদ, ইশরাক-আওয়াবীন সবই নিয়মিত আদায় করে। যিক্র, তাসবীহ, তেলাওয়াত ইত্যাদি ও তার নিয়মিত আমল! সেইসঙ্গে গুনাহ ছাড়ে না। এই দুজনের মধ্যে আপনার দৃষ্টিতে উত্তম কে? উত্তরে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বললেন, আমার দৃষ্টিতে গুনাহ বর্জনের চেয়ে উত্তম কিছু নেই। অর্থাৎ গুনাহ বর্জনই সবচেয়ে বড় নেয়ামত। এর তুলনা অন্য কোনো আমল দ্বারা হয় না। যদি কোনো ব্যক্তি গুনাহ বর্জনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়, তাহলে এটা অসংখ্য নফল ইবাদতের চেয়ে উত্তম । ড/৮%৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।