ইসলাহী খুতুবাত ১১৫ বলেছেন, যেহেতু নামাযই কাম্য, সুতরাং অনাকাঙ্ক্ষিত ভাবনার কারণে একে গুরুত্বহীন মনে করো না। অনেক নামাধী অভিযোগের সুরে বলে থাকে, নামাযে মজা পাই না। এর উত্তর হলো, মজার জন্য নামায ফরয করা হয়নি। বরং এটা আল্লাহর ইবাদত । মজা পেলে ভালো কথা । কিন্তু না পেলে নামাযের ফযীলত একবিন্দুও কমবে না। সুন্নাতমতে নামায পড়লে সারা জীবন মজা না পেলেও কোনো ক্ষতি হবে না। মজা এলেও নামায পড়বে আর না এলেও পড়বে। এমনকি কষ্ট হলেও নামায পড়বে । বরং কষ্ট মনে হলেও নামায পড়লে সাওয়াব পাবে ছিগুণ। হযরত রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.) বলেন, যে ব্যক্তি সারা জীবনেও নামাযে মজা না পাওয়া সত্ত্বেও নামায পড়ে “ইনশাআল্লাহ্' সে সাওয়াব পাবে। সে দু'টি কারণে সাওয়াব পাবে। প্রথমত, নামায পড়ার কারণে । দ্বিতীয়ত, নামাযে মজা পেলে তার অন্তরে এ খটকা জাগতো যে, নফসের জন্য নামায পড়ছি। এখন মজা না পাওয়ার কারণে এ খটকাও দূর হয়ে গেলো । অসঅসার সংজ্ঞা নিজে-নিজে যে ভাবনা ও কুমন্ত্রণার উদ্রেক হয় সেটাই অসঅসা। কিন্তু নিজে কল্পনা করে যে কুমন্ত্রণা আনা হয়, তা অসঅসা নয় বরং এটা স্বয়ং একটি বদ-অভ্যাস। এ বদ-অভ্যাসের কারণে অনেক সময় মানুষ গুনাহ করে ফেলে। দ্বিতীয় চিকিৎসা যে ভাবনা মানুষ ইচ্ছা করে আনে, তা থেকে বাচার পদ্ধতি হলো, এ ধরনের ভাবনা আসার সঙ্গে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। কারণ, এ অসঅসা তো আর লাঠি পেটা করে দূর করা যায় না। বরং অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে দেখবে এমনিতেই এটি চলে গেছে। আর রাসূলুল্লাহ (সা.) যে দুআ শিক্ষা দিয়েছেন, তা বেশী-বেশী করে পড়বে । দু'আটি এই- ৪ 552-15845 4:22 -5 ০15,858 ডর ১৯৩ ॥ ০৫০ রে 052 তি ।পপাপ _ ভরটিঠ9 আসন ১595 ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।