Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

সারকথা হলো, গুনাহ করার জন্য দৃঢ় প্রত্যয়ী হওয়া যাবে না। এ ছাড়া একটু আধটু গুনাহ করার জন্য মন আকুপাকু করা দোষের কিছু নয়। এর জন্য নেক কাজ থেকে দমে গেলে চলবে না। হযরত ডা. আবদুল হাই (রহ.)-এ প্রসঙ্গে একটি চমৎকার উপমা পেশ করেছেন। তিনি বলেন, অস্তরে বিচিত্র ভাবনার উদয় হওয়া আর ওই ভাবনার ডাকে সাড়া দেয়া এক কথা নয়। এর উদাহরণ হলো এ রকম যে, এক ব্যক্তিকে বাদশাহ নিমন্ত্রণ জানালো । সে বাদশাহর দরবার অভিমুখে রওয়ানা হলো। পথিমধ্যে বাধা হয়ে দাড়ালো বিভিন্ন লোকজন্ট। কেউ তাঁকে ঘিরে ধরে বললো, আপনি কোথায় যাচ্ছেন? কেউ বললো, একটু দীড়ান আপনার সঙ্গে দীর্ঘ আলাপ আছে। কেউ তার হাত ধরে বললো, আরে রাখেন বাদশাহর নিমন্ত্রণ! বসুন, একটু গল্প করি। কিন্তু সে ব্যক্তি ভাবলো, এ তো বাদশাহর নিমন্ত্রণ । এ নিমন্ত্রণ মিস করা যাবে না। এরা তো দেখি পাগল। আমাকে বাদশাহর কাছে যেতে দিচ্ছে না। আমার সৌভাগ্যের পথে তো এরা বাধা হয়ে আছে। কিন্ত্ত এদের কথা তো শোনা যাবে না। আমাকে যেতেই হবে বাদশাহর দরবারে । এ সম্মানের মূল্যায়ন করতে হবে। এই ডেবে সে কোনো দিকে ভ্রুক্ষেপ করলো না। হনহন করে সে পথ চলতে লাগলো । অন্ত রের এসব কুমন্ত্রণাও ঠিক এরকম। তাই এগুলোর দিকে মন দেয়া যাবে না। বরং এগুলোকে পরওয়া না করে সম্মুখপানে এগিয়ে যেতে হবে । আল্লাহর সন্তষ্টি পেতেই হবে। খেয়াল আনা গুনাহ এক ব্যক্তি হাকীমুল উম্মত হযরত থানবী (রহ.)-এর কাছে এ মর্মে চিঠি লিখলেন যে, হযরত! আমি খুব বিড়ম্বনায় ভুগছি। যখন নামাযে দীড়াই, তখন রাজ্যের জঙ্লনা-কল্পনা আমার মনে শুধু আসতেই থাকে। তাই আমার নামায হচ্ছে কিনা এ ভয়ে আমি অস্থির । হযরত তাকে উত্তর দিলেন, জল্পনা-কল্পনা আসা গুনাহ নয় -আনা গুনাহ। অর্থাৎ জেনে-শুনে অনর্থক জল্পনা-কল্পনা করা যাবে না। এতে গুনাহ হবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে চলে এলে কোনো গুনাহ হবেনা। চিকিৎসা কুমন্ত্রণা ও অসঅসার চিকিৎসা হলো, একে গুরুত্ব দিবে না। তাহলে ইনশাআল্লাহ্‌ সে নিজে-নিজে চলে যাবে । শুধু নিজের কাজ করতে থাকবে। ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।