কুমন্ত্রণার আরেকটি প্রকার আছে। অবশ্য এটা মুবাহ। তবুও এ থেকে বেঁচে থাকতে হয়। এটি গুনাহের অসঅসা নয়। গুনাহ করার ইচ্ছাও নয়। তবে এ ধরনের কুমস্ত্রণা ইবাদাতের মাঝে ব্যাঘাত সৃষ্টি করে। যেখন- নামাযের নিয়ত বেধেছেন। এরই মধ্যেই রাজ্যের ভাবনার আনাগোনা শুরু হলো । যেসব ভাবনা গুনাহের ভাবনা নয়। যেমন পানাহার, স্ত্রী-সস্তান, ব্যবসা-উপার্জনসহ শিরোনামহীন নানা ভাবনা । এসব ভাবনা মূলত গুনাহ নয়। তবে নামাযের ভেতর শুরু হওয়ার কারণে নামাযেও মন বসছে না ঠিকমত । এসবের কারণে নষ্ট হচ্ছে নামাযের একাগ্রতা । তবে এসব ভাবনা যেহেতু মানুষের ইখতিয়ারাধীন নয়, তাই আশা করা যায় 'ইনশাআল্লাহ' এসবের জন্য আল্লাহ পাকড়াও করবেন না। তবে নামায শুরু করার পর এসব ভাবনা নিয়মতান্ত্রিক করে নেয়া যাবে না। ংবা নিজে ইচ্ছা করেও এসব ভাবনা আনা যাবে না । বরং নামায শুরু করার সঙ্গে-সঙ্গে মন সম্পূর্ণভাবে নিয়ে আসবে নামাযের বাড়িতে। ছানা পড়ার সময় সেদিকেই খেয়াল রাখবে। সূরা ফাতেহা তেলাওয়াতের সময় ধ্যান রাখবে এর মাঝেই । এরপরেও যদি অন্তর এদিক সেদিক চলে যায়, তাহলে “ইনশাআল্লাহ' আল্লাহ তা'আলা মাফ করে দিবেন। তবে যখনই মনে পড়বে, তখনই মনকে ফিরিয়ে আনতে হবে নামাযের অস্তপ্রাণে! বারবার এভাবে করতে থাকলে দেখবে ভাবনার আনাগোনাও কমে গেছে। এরই উসিলায় “ইনশাআল্লাহ' আল্লাহ তোমাকে খুশু-খুজুর দৌলতও নসিব করবেন। নামাযের অবমূল্যায়ন করবেন না যাহোক, নামাযের মধ্যে এসব ভাবনার আনাগেনার কারণে অনেকেই খুব পেরেশান হয়ে পড়েন। মনে করেন, এসবের কারণে আমাদের নামায ঝুঁলস্ত হয়ে আছে। রূহবিহীন নামাযই আমরা পড়ছি। মনে রাখবেন, এটা নামাযের অবমূল্যায়ন। এ ধরনের অবমূল্যায়ন নামাযের মত একটি মহান ইবাদতের ক্ষেত্রে অনুচিত। নামায পড়ার তাওফীক যে মহান আল্লাহ আপনাকে দিচ্ছেন, এটা চাট্রিখানি কথা নয়। এ তো তারই একান্ত দয়া। তাই শোকর আদায় করুন। এসব বিচিত্র ভাবনার কারণে নামাযকে বিফল ভাববেন না। নামায পড়ার তাওফীক হওয়া এ তো আল্লাহরই নেয়ামত। সুতরাং আপনার অনিচ্ছায় যদি নানা ভাবনার বিড়ম্বনার মুখোমুখী আপনাকে হতে হয়, তাহলে “ইনশাআল্লাহ' আল্লাহ তা+আলা এর জন্য "মাপনাকে পাকড়াও করবেন না। শুধু আপনার ইচ্ছায় না হলেই হয়। | ড৮৬/৮৮.21107001119.00170
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।