Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

আরেকটি মাসআলা হলো কোম্পানীর শেয়ারবিষয়ক। কোম্পানী যখন শেয়ারগুলোর বাৎসরিক মুনাফা বন্টন করে, তখন কোম্পানী যাকাত কেটে রাখে। কিন্তু কোম্পানী যখন যাকাত কাটে, তখন শেয়ারের অভিহিত মূল্যের (5৪০০ %৪11৩) হিসাবে যাকাত কাটে । অথচ শরীয়তের দৃষ্টিতে এসব শেয়ারের যাকাত হবে মার্কেট ভ্যালু হিসাবে । সুতরাং অভিহিত মূল্যের ভিত্তিতে যা কাটতি হয়েছে, ততটুকু যাকাত আদায় হয়ে গেছে। তবে অভিহিত মূল্য এবং মার্কেট মূল্যের মাঝে যে মূল্য ব্যবধান আছে, অবশিষ্ট সে ব্যবধান মূল্যেরও যাকাত দিতে হবে। যেমন একটি শেয়ারের অভিহিত মূল্য মনে করুন পঞ্চাশ টাকা। আর"মার্কেট মূল্য হলো ষাট টাকা । কোম্পানী তো যাকাত কাটার সময় পঞ্চাশ টাকা ধরে কেটেছে। সুতরাং আপনাকে অবশিষ্ট দশ টাকারও যাকাত হিসাব করে দিয়ে দিতে হবে। যাকাতের তারিখ কী হওয়া উচিত একটা কথা বুঝে রাখুন, যাকাত আদায়ের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নেই। মাসও নেই। বরং মানুষভেদে যাকাতের তারিখও ভিন্ন হতে পারে। শরীয়ত বলে, যাকাতের আসল তারিখ তো সেদিন যেদিন আপনি নিসাবের মালিক হয়েছেন। যেমন এক ব্যক্তি পহেলা মুহররম সর্বপ্রথম সাহিবে নিসাব হলো। সুতরাং তার জন্য যাকাতের তারিখ হবে পহেলা মুহররম। এখন থেকে সে প্রতিবছর পহেলা মুহররমেই যাকাতের হিসাব করতে হবে। কিন্ত এ ক্ষেত্রে অধিকাংশ মানুষেরই মনে থাকে না, সে নিসাবের মালিক হয়েছে কবে বা কখন। এই অপারগতার সূরতে সে প্রতিবছর একটি নির্দিষ্ট তারিবেই যাকাতের হিসাব করতে হবে। তার জন্য যে তারিখটা সহজ হয়, সেই তারিখটা ধরলেই হবে। পহেলা রামাযান কি যাকাতের তারিখ হিসাবে ধরা যাবে? সাধারণত মানুষ পহেলা রামাযানে যাকাত বের করে। এর কারণ হলো, হাদীস শরীফে এসেছে, রামাযানের একটি ফরযের সাওয়াবকে বাড়িয়ে সত্তর গুণ করে দেয়া হয়। সুতরাং রামাযানে যাকাত আদায় করলে সত্তর গুণ সাওয়াব বেশি পাওয়া যাবে। বিষয়টি যথাস্থানে ঠিক আছে এবং ভালোও। কিন্ত্র যে ব্যক্তির জানা আছে যে, সে কখন সাহিবে নিসাব হয়েছে, সে ব্যক্তি শুধু এ জযবার কারণে পহেলা রামাযানকে যাকাত বের করার তারিখ হিসাবে নির্দিষ্ট করে নিতে পারবে না। ড$/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।