এক্ষেত্রেও শরীয়তের বিধান হলো হকদারকে মালিক বানিয়ে দিতে হবে। যেন সে নিজের ইচ্ছামত খরচ করতে পারে। একারণেই বিল্ডিং নির্মাণের জন্য যাকাত দেম্বা যাবে না। কর্মকর্তা-কর্মচারীর বেতনের জন্য এ অর্থ খরচ করা যাবে না। এরূপ অনুমতি দেয়া হলে তো যাকাতের সম্পদ সব লুটে-পুটে খেয়ে ফেলবে । এজন্যই বলা হয়েছে, এ যাকাত ফকির, মিসকীন ও দুর্বলদের হক, যারা নিসাবের মালিক নয়। সুতরাং তাদেরকেই যাকাতের অর্থ দাও। যখন সারুরন মরি নিমিরি বাহির নিসিনিন রর 'যেসব আত্তীয়-স্বজনকে যাকাত দেয়া যাবে যাকাত আদায়ের এ বিধানটিই যাকাতদাতার মাঝে এ অনুধ্রেরণা সৃষ্টি করে যে, আমাকে যাকাত দিতে হবে যথাযোগ্য পাত্রে। তাই সে যাকাতের হকদারদেরকে খোজ করে থাকে । হকদারদের একটা তালিকাও হয়ত সে করে। তারপর তাদের কাছে যাকাত পৌঁছিয়ে দেয় । নিজের এলাকায়, আত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীর মধ্যে যাকাতের হকদার খুজে বের করা আপনার কর্তব্য। এক্ষেত্রে সর্বোত্তম হলো, আত্ীয়-স্বজনকে যাকাত দেয়া । এতে ছিগুণ সাওয়াব পাওয়া যাবে। প্রথমত, যাকাত আদায়ের সাওয়াব। দ্বিতীয়ত, আত্মীয়তার বন্ধন রক্ষা করার সাওয়াব । শুধু দু'ধরনের নিকটাত্ীয় ছাড়া সব আত্মীয়কেই যাকাত দেয়া যায়। প্রথমত, জন্সূত্রের নিকটাত্মীয়। যেমন- ছেলে নিজ পিতাকে এবং পিতা নিজ সন্তানকে যাকাত দিতে পারে না। দ্বিতীয়ত, বিবাহসূত্রের আত্মীয়। যেমন স্থামী-সত্রীকে, স্ত্রী-স্বামীকে যাকাত দিতে পারে না। এ দু'শ্রেণীর আত্মীয় ছাড়া যেকোনো আত্মীয়কে যাকাত দেয়া যাবে। যেমন ভাই, বোন, চাচা, খালা, মামা, ফুফুকে যাকাত দেয়া যাবে। এরা যাকাতের হকদার হলে এদেরকে যাকাত দেয়াই উত্তম। ্ বিধবা ও এতিমকে যাকাত দেয়ার বিধান . অনেকের ধারণা, বিধবা নারীকে ছাড়া অন্য কোনো নারীকে যাকাত দেয়া যায় না। অথচ এক্ষেত্রেও দেখতে হয় ওই বিধবা যাকাতের হকদার কিনা । যদি হকদার হয়, তাহলে বিধবাকে সাহায্য করা খুবই ভালো । কিন্ত যদি হকদার না হয়, তাহলে শুধু বিধবা হওয়ার কারণে তাকে যাকাত দিলে আদায় হবে না৷ অনুরূপভাবে এতিমের ক্ষেত্রেও একই কথা। এতিম যদি নিজেই নিসাবের মালিক হয়, তাহলে তাকেও যাকাত দেয়া যাবে না। হ্যা, নিসাবের মালিক না হলে অবশ্যই তাকে যাকাত দেয়া যাবে। ড৮/৬৮.911000901179,.00910
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।