Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

যেমন ধরুন, এক ব্যক্তি ব্যাংক থেকে এক কোটি টাকা ঝণ নিলো । এ টাকা দিয়ে সে বিদেশ থেকে একটি প্র্যান্ট (মেশিনারী দ্রব্য) ইম্পোর্ট করলো । যেহেতু এ প্ল্যান্ট যাকাতযোগ্য সম্পদ নয়, সুতরাং যাকাতের হিসাব করার সময় মোট হিসাব থেকে এ খণটাকে বাদ দেয়া যাবে না। কিন্ত যদি সে এটাকা দিয়ে যাকাতের হিসাব করার সময় খণের এ টাকাকে বাদ দেয়া হবে। কেননা, এ কাচামাল তো যাকাতযোগ্য সম্পদ হিসাবে মোট সম্পদের সঙ্গে এমনিতেই যোগ করা হয়েছে। সারকথা হলো, সাধারণ খণ সম্পূর্ণটাই মোট সম্পদ থেকে বিয়োগ দেয়া হবে। আর কমার্শিয়াল খণের ক্ষেত্রে ব্যাখ্যা হলো, যদি তা যাকাত প্রদানযোগ্য নয় এমন খাতে ব্যয়িত হয়, তাহলে তাকে মোট সম্পদ থেকে বিয়োগ দেয়া যাবে না। তবে যাকাত প্রদানযোগ্য খাতে ব্যয়িত হলে তাকেও বিয়োগ দেয়া হবে। যাকাত দিবেন হকদারদেরকে ইসলামী শরীয়ত কিছু লোককে যাকাত পাওয়ার যোগ্য বলে বিবেচিত করেছে। এদেরকে বলা হয় যাকাতের মাসরাফ বা হকদার। আব্বাজান মুফতী শফী (রহ.) বলতেন, আল্লাহ তা“আলা এটা বলেন নি যে, যাকাত বের করো বা যাকাত নিক্ষেপ করো। বরং তিনি বলেছেন, 2414 “যাকাত আদায় করো।' অর্থাৎ- যাকাত সেখানে দাও, যেখানে ইসলাম যাকাত দিতে বলেছে। অনেকেই যাকাত সঠিকভাবে বের করেন ঠিক, কিন্তু সঠিক পাত্রে গেলো কিনা খেয়াল রাখেন না। যাকাত বের করে একজনের জিম্মায় দিয়ে দেন। খতিয়ে দেখেন না ওই লোকটি যথাযথ খাতে ব্যয় করলো কিনা। বর্তমানে দুনিয়াতে এমন বহু প্রতিষ্ঠান আছে, যেগুলো যাকাতের টাকা গ্রহণ করে ঠিক, কিন্তু যথাযোগ্য খাতে ব্যয় করার প্রতি লক্ষ্য রাখে না। তাই আল্লাহ বলেছেন, যাকাত আদায় করা । অর্থাৎ যাকাতের হকদারদেরকে যাকাত দাও । হকদার কে? এক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো, যাকাত তাকেই দিবে, যে সাহিবে নিসাব নয়। সুতরাং সাড়ে বায়ান্ন তোলা রুপা কিংবা সাড়ে সাত তোলা স্বর্ণের সমপরিমাণ মূল্যের মালিককে যাকাত দিলে যাকাত আদায় হবে না। ড৮৬/৮৮.21107001119..00170 1

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।