হযরত থানভী (েহ.) বললেন, আন্দোলনের কর্মকৌশলকে আমি সমর্থন দেই না। তাই আমি আসতে পারছি না। আচ্ছা, বলুন তো কত বছর যাবত চলছে আপনাদের এই আন্দোলন? কত বছর ধরে এভাবে মিটিং, মিছিল আর হরতাল করছেন? এ পর্যন্ত এতে কী ফায়দা হয়েছে? প্রতিনিধিদলের একজন বলল, হযরত! স্বাধীনতা আমরা এখনও পাইনি ঠিক, তবে একটা লাভ হয়েছে। আন্দোলনের ফলে আমাদের অন্তর থেকে লাল টুপির ভয় চলে গেছে। লাল টুপি দ্বারা উদ্দেশ্য ছিল পুলিশ। অর্থাং- এখন আর কেউ পুলিশকে ভয় পায় না। এক মহল্লায় একজন পুলিশ এলে পুরো মহল্লাই আতঙ্কিত থাকত । এখন মানুষের মনে আর পুলিশতীতি নেই। এভাবে আমাদের আন্দোলন চলতে থাকলে আমরা ইংরেজদের তাড়াতে সক্ষম হব। আমরা স্বাধীনতার স্বাদ পাব। একথার উত্তরে হযরত থানভী (রহ.) খুবই বিজ্ঞজনোচিত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আপনারা মানুষের অন্তর থেকে পুলিশতীতি উঠিয়ে দিয়ে ডালো করেননি । কারণ, পুলিশের ভয় অন্তর থেকে চলে যাওয়ার অর্থ হলো, চোর-ডাকাতের মোক্ষম সময় এসেছে। তারা এখন চুরি-ডাকাতিসহ সবকিছুই নির্ধিধায় করবে। কারণ, লাল টুপির ভয় নেই। যদি লাল টুপির ভয় বের করে সবুজ টুপির ভয় ঢুকিয়ে দিতে পারতেন, তাহলে ভাল করতেন। তখন এটা হত একটা সফলতা । এখন তো তাদের অন্তরে কোনো টুপিভীতিই নেই। এখন সমাজ-কাঠামো ঠিক থাকবে না। সমাজে শাস্তি-শৃঙ্খলায় ব্যাঘাত ঘটবে। আপনাদের এ অবদান আমি প্রশংসার দৃষ্টিতে দেখছি না। অন্তরে ভয় নেই কথাটি হযরত থানভী (রহ.) বলেছিলেন আজ থেকে ষাট বছর পূর্বে। আজ সেকথার বাস্তব নমুনা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। মানুষের অন্তর আজ ভয়শন্য। সমাজে নিরাপত্তার অভাব। প্রশান্তি নেই, শৃঙ্খলা নেই ৷ সমাজের উপর ঝড় বয়ে চলছে। অন্যথায় ইংরেজ আমলের একজন লোক খুন হলে সমথ ভারতে হৈ চৈ শুরু হত। খোঁজখবর আরম্ভ হয়ে যেত। কিন্তু আজ মানুষের মূল্য আছে কি? মানবজীবনের আজ কী দাম? আল্লাহর ভয় পয়দা করুন মোটকথা, পৃথিবীর সম্পূর্ণ শৃঙ্খলা নির্ভর করছে ভীতিরই উপর । ভয় নেই তো শাস্তি-শৃঙ্খলা নেই। এজন্যই কুরআন মজীদে বারবার গুরুত্বের সাথে বলা হয়েছে: ৬/৬/৬/./1৬০1)140০0
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।