Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

করার ভয়ই তাকে মনোযোগী ও মেহনতি করে তোলে। চাকরি চলে যাওয়ার ভয় না থাকলে কেউ কি দায়িতে সিরিয়াস হবে? তখন সে বসে-বসে সময় কাটাবে । কোনো কষ্ট বা পরিশ্রমই করবে না। সন্তান যদি পিতাকে ভয় না পায়, কর্মচারী যদি বস্কে ভয় না করে, সাধারণ মানুষ যদি আইনকে ভয় না করে, তাহলে দেশব্যাপী শুরু হবে নৈরাজ্য, বিশৃজ্ঘলা আর অরাজকতা । তখন মানুষ অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাবে। তাদের অধিকার ভূলুষ্ঠিত হবে। তাদের সম্পদের সংরক্ষণ করা কঠিন হয়ে দীড়াবে। ইযযত হয়ে পড়বে শঙ্কার সম্মুবীন। চুরি-ডাকাতি বৃদ্ধি পাবে ব্যাপকহ্যুর। হবে না? অবশ্যই হবে। হয়েছেই তো। বিশ্বব্যাপী আজ এ চিত্রই তো পরিলক্ষিত হচ্ছে। আজকের বিশ্বে মানুষের মূল্য মশা-মাছির মতো হয়ে গেছে। বরং বাস্তবতা হলো, মানুষের মূল্য আজ কানাকড়িও নয়। এর কারণ, মানুষের মন থেকে আল্লাহভীতি উঠে গেছে। তারা আজ আইনকেও ভয় পায় না। আইন আজ কেনা যায়। দুই কড়ি পাচ কড়ি মূল্যে বিক্রি হয়। সুতরাং কড়ি থাকলে আইন তাকে আর পায় কোথায়। ফলে সমাজ আজ মারাত্বক হুমকির সম্ুধীন। কোথাও প্রশান্তি ও নিরাপত্তা নেই। স্বাধীনতার সম্থ্রাম এক সময় ইংরেজরা এই ভারতবর্ষ শাসন করত । এক সময় তাদের বিরুদ্ধে শুরু হল সংগ্বাম। হিন্দু-মুসলিম মিলে তাদের বিরুদ্ধে মিছিল করেছে, মিটিং করেছে, বয়কট করেছে। |] এই আন্দোলনে যেহেতু হিন্দু-মুসলিম উভয়ই অংশীদার ছিল, তাই মাঝে- মধ্যে মুসলমান হিন্দুর কাজও করত। মুসলমানরা মাঝে-মধ্যে হিন্দুদের রসম- রেওয়াজে শরীক হতো । তাদের মতো হিন্দুয়ানী পোশাক পরত । আন্দোলনের এই ধারাকে হযরত থানভী (রহ.) অপছন্দ করতেন। তাই তিনি একে সমর্থন করেননি। তার ভক্ত-মুরীদরা এ আন্দোলনে যেতে চাইলে তিনি নিষেধ করতেন। লাল টুপির ভয় একবার এই আন্দোলনের নেতাদের একটি প্রতিনিধি দল হযরত থানভী (রহ.) এর দরবারে এসে হাজির হল। তারা আরজ করল, হযরত, আপনি যদি এই আন্দোলনে শরিক হন, তাহলে খুব সহজেই ইংরেজদের তাড়ানো সম্ভব হবে। আপনি আসছেন না বলেই তাদের শাসন এতদিন টিকে আছে, আপনি আসুন । ৬/৬/৬/./1৬1)140০0

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।