রোগ ভালো হয়ে যাবে। সে সুস্থতার স্বাদ পাবে, খুজলির জ্বালা থেকে মুক্তি পাবে। তার এই সুস্থতার স্বাদ চুলকানির হাজার স্বাদের চাইতেও উত্তম। গুনাহর স্বাদও অনুরূপ। সবটাই ধোকা। এইজন্য গুনাহর ধোকাকে পদদলিত করো, নফসের কুমন্ত্রণাকে ছুঁড়ে ফেলে দাও। গুনাহর প্রতি আকর্ষণ তো এই জন্যই সৃষ্টি করা হয়েছে যে, মানুষ এগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে মহান মর্যাদার অধিকারী হবে । গুনাহর পিচ্ছিল পথ পেরিয়েই মানুষ কল্যাণের ঠিকানা খুঁজে পায়। যৌবনের ভয় আর বার্ধযকের আশা সারকথা হল, মুমিনের কাজ হচ্ছে আল্লাহর প্রতি ভয়ও রাখা আবার আশাও রাখা । কিন্তু বুযুর্গানে হীন বলেছেন, যৌবনে ভয় বেশি থাকা ভালো । কারণ, যৌবনে মানুষের শক্তি-সামর্থ্য থাকে । সকল কাজ করার সামর্থ্য থাকে । তখন অন্তরে গুনাহর প্রতি আকর্ষণও বেশি থাকে । কামনা-বাসনা থাকে সতেজ । তখন আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষ গুনাহ থেকে বাচার উৎস পায়। আল্লাহ ভীতির প্রভাবে সে অনেকটা গুনাহমুক্ত থাকতে পারে । আর যখন বয়স বাড়ে, বার্ধক্য কাবু করে ফেলে- তখন আল্লাহর প্রতি আশা থাকা ভালো। আল্লাহর রহমত ও অনুগ্রহের প্রতি একনিষ্ঠ প্রত্যয়ই তখন তার শ্রেষ্ঠ সন্বল। এই আশাই তখন তাকে নৈরাশ্যের অন্ধকারে হারিয়ে যাওয়া থেকে বাচিয়ে রাখবে। পৃথিবীর শৃঙ্খলাও ভীতির উপর নির্ভরশীল বর্তমানে অনেকের ধারণা, আল্লাহভীতি কি আর অর্জনের জিনিস? অনেকে তো বলে ফেলে, আরে আল্লাহ তো আমাদেরই । আল্লাহকে আবার কিসের ভয় করব? কীভাবে ভয় করব? তিনিই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, কুরআন দয়াময় । তারপরও আল্লাহকে ভয় করার কি আছে? বলা বাহুল্য, এই যদি কারো ভাবনা হয়, তাহলে তার কি আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে? এরই ফলে আজকে মানুষ গুনাহর সাগরে আকন্ঠ নিমজ্জিত। জেনে রাখুন, আল্লাহর ভয় এক মহান সম্পদ । এক মহা মূল্যবান পুঁজি। এই পুঁজি না থাকলে পৃথিবীর সকল কাজ-কারবার থমকে দীড়াবে। ছাত্রের মধ্যে যদি পরীক্ষায় ফেল করার ভয় না থাকে, তাহলে সে মনোযোগী হবে না। ফেল ৬/৩/৩/./4৬[01)11/.001৬
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।