৯৬. .._.. ইসলাহী খুতুবাত সন্তান আমাকে দেখে ফেলে, কিংবা আমার কোনো ও্তাদ 'বা বন্ধু যদি দেখে ফেলেন, তাহলে কি আমি কাজটি করবঃ যেমন মনে হারাম কোনো কিছুর প্রতি দৃষ্টি দেয়ার তাড়না জাগল, সঙ্গে- সঙ্গেই চিন্তা করো, যদি এ মুহূর্তে আমাকে আমার শায়খ দেখেন কিংবা আমার পিতা দেখেন অথবা আমার সন্তান দেখে, তাহলেও এ হারাম জিনিসটি দেখতে পারবো? অবশ্যই পারবো না। কারণ, মনে তখন ভয় থাকবে, তারা এই অবস্থায় আমাকে দেখলে খারাপ ভাববে । মাখলুকের সামনে লজ্জিত হওয়ার ভয়ে যদি খাহেশকে ধরাশায়ী করা সম্ভব হয়, তাক্লুলে যে সত্তা সকল বাদশাহর বাদশাহ, তার ধ্যান কেন গুনাহর পথে বাধার প্রাচীর হতে পারবে না। তিনি তো সকলের ত্রষ্টা। সবকিছুর দ্রষ্টা। সর্বাবস্থায় দেখছেন। এ ধরনের ভাবনা মানুষকে অবশ্যই গুনাহ থেকে ফেরাতে সক্ষম। পাপের স্বাদ ক্ষণস্থায়ী মানুষ গুনাহর কাজে অভ্যস্ত হয়ে পড়লে পরে মুক্তি পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে । সহজেই সে পাপের মায়াজালে জড়িয়ে পড়ে। কিন্তু গুনাহ বা পাপ থেকে বাচার একটি পথ আছে। তাহল, নিজেকে জোর করে কাবু করতে হবে। নফসের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। আল্লাহকে রাজি-খুশি করার নিমিত্তে গুনাহর কামনাগুলোকে পিষে ফেলতে হবে। আল্লাহকে খুশি করার জন্য এমনটি করতে পারলে ঈমানে তুলনাহীন স্বাদ আস্বাদন করতে পারবে এবং পাপের স্বাদ তখন মনে হবে নিতান্তই তুচ্ছ ও অর্থহীন। আল্লাহ তা'আলা আমাদেরকে পাপবর্জনের স্বাদ আস্বাদন করার তাওফীক দান করুন। আমীন। হযরত থানভী (রহ.) বলেছেন, গুনাহের স্থাদের দৃষ্টান্ত হল খুজলির মত। খুজলি চুলকাতে খুব মজা লাগে । কিন্তু চুলকাতে-চুলকাতে যখন রক্ত বের হয়ে যায়, তখন স্বাদ বিস্বাদে পরিণত হয়। জন্ম নেয় কষ্ট ও যন্ত্রণা । তাই চুলকানোর স্বাদ কোনো সুস্থতার স্বাদ নয়, বরং অসুস্থতার বিকৃত স্বাদ। এর কোনো মূল্য নেই। কিন্ত কেউ যদি প্রথমেই এ কথা চিন্তা করে যে, চুলকালে ক্ষত হবে, যন্ত্রণা হবে, কষ্ট বাড়বে; তাই চুলকাব না, অযুধ লাগাব। তিক্ত হলেও অযুধ খাব। যেহেতু চুলকানিতে ক্ষণিকের মজা থাকলেও ভীষণ যন্ত্রণাও আছে। এই ভেবে সে চুলকানির স্বাদকে বিসর্জন দিয়ে তিক্ত অধুধ গ্রহণ করেছে। তাহলে তার ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।