Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

বাস্তবেই বিরাট ধ্বংসলীলার উৎস খুব ক্ষুদ্র হতে পারে৷ আগুনের এক টুকরা জ্বলন্ত অঙ্গার ভস্ম' করে দিতে পারে বিরাট জনবসতি । তাই পাপ যত ছোটই হোক তাকে ছোট মনে করতে নেই । কারণ, এটা শয়তানের বীজ, শয়তানের টোপ। সে তোমাকে ফাদে ফেলতে চায়, ধ্বংস করতে চায়। তোমার হৃদয় থেকে আল্লাহভীতি, পরকালভাবনা নিশ্চিহ্ন করে দিতে চায় সে। তাই আল্লাহর ভয়ে সর্বদা পাপ থেকে বেচে থাকো । পাপ চাই ছোট হোক কিংবা বড়, পাপকে পাপই মনে করো। এটা সগীরা গুনাহ, না কবীরা গুনাহ? হযরত থানভী রেহ.) বলেন : অনেকে আগ্রহভরে জিজ্ঞেস করে, এটা সগীরা গুনাহ, না কবীরা গুনাহ? উদ্দেশ্য হল, সগীরা হলে করে ফেলব আর কবীরা হলে একটু ভয়-ভয় লাগে । তিনি বলেন : সগীরা গুনাহ ও কবীরা গুনাহর দৃষ্টান্ত হল, একটি আগুনের বড় অংগার, আরেকটি ছোট অংগার। এবার বলুন, আগুনের ছোট অংগার কি কখনো কেউ বাক্সে বা আলমারিতে হেফাযত করে রেখে দেয়? কোনো বুদ্ধিমান কি একথা ভাবে যে, আচ্ছা, আগুনের ছোট একটি কয়লা রেখে দিলে আর কি-ই বা হবে? এপ চিন্তা, কেউ করে না। কারণ, আগুনের এই ছোট্ট অংগার বাক্সে রাখলে সবকিছুই আগুন হয়ে যাবে এবং ভম্ম করে দেবে । হয়তবা শেষ পর্যন্ত ঘরও পুড়ে ছাই হয়ে যাবে। গুনাহর দৃষ্টাস্তও এরূপ । ছোট হোক বড় হোক, গুনাহ গুনাহই। ওটা আগুন। এই একটি ছোট্ট আগুনের কয়লাও তোমার জীবনকে পুড়ে শেষ করে দিতে পারে। তাই সগীরা- কবীরা বা ছোট-বড় নয়। দেখার বিষয় হল, ওটা গুনাহ কিনা । দেখতে হবে, এটা জায়েয, না নাজায়েয । আল্লাহ তা“আলা ওটা করতে বারণ করেছেন, নাকি করেননি। যদি বারণ করে থাকেন, তাহলে জবাবদিহিতার কথা ভেবে ছেড়ে দাও। চিন্তা কর যে, এ পাপ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দীড়াব? আলোচ্য আয়াতের বরকত লাভ করার পদ্ধতি এটাই । আল্লাহর সামনে উপস্থিত হওয়ার কথা ভেবে গুনাহকে ছেড়ে দিতে হবে । গুনাহ করার আগ্রহ জাগলে একটু ভেবে নাও হযরত ডা. আব্দুল হাই (রহ.) বলতেন, মানুষ যদি আল্লাহ তাঁঁআলার কথা ভাবতে চায়, কল্পনা করতে চায়, তাহলে অনেক সময় তা পারে না। কারণ, কল্পনা করা যায় চোখে দেখা জিনিসের । আর মানুষ যেহেতু আল্লাহকে দেখেনি, তাই কল্পনা করা কঠিন মনে হয়। এইজন্য গুনাহ করার আগ্রহ সৃষ্টি হলে মানুষ ৬/৬/৩/./1৬ 0111২4৮0০0৬

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।