শয়তান প্রথমে মানুষকে ছোট-ছোট গুনাহর প্রতি আকর্ষণ তৈরি করে। মন্দস্থানের প্রতি আগ্রহ সৃষ্টি করে। লোভ দেখায়, দেখো, ভাল লাগবে । তারপর আস্তে আস্তে এভাবে তার মাঝে ছোট-খাট পাপের অভ্যাস গড়ে ওঠে । অতঃপর আকর্ষণ সৃষ্টি হয় বড় ধরনের কোনো পাপের প্রতি । প্ররোচনা দেয়, বারবার তো ওই গুনাহটি করেছিলে, তখনও তো আল্লাহ ছিল। তখন তো ভাবনি আল্লাহর কথা, আখেরাতের কথা, হিসাব-কিতাবের কথা । তাহলে এখন কেন এতসব ভাবছ? এটাও করে ফেলো। অতঃপর তৃতীয় আরেকটি পাপের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, তারপর চতুর্থ... । এভাবেই মানুষ অপরাধ জগতে পা বাড়ায়। যুবকদেরকে শেষ করেছে টেলিভিশন বর্তমানে রাস্তা-ঘাটে দেখা যায়, যুবকরা পিস্তল নাচাচ্ছে। পিস্তল ঠেকিয়ে সন্ত্রাস চালাচ্ছে, মানুষের জীবন কেড়ে নিচ্ছে । কারোও ইজ্জত লুটে নিচ্ছে। অথচ আগে তো মোটেই এমন ছিল না। মূলত এর প্রাদুর্ভাব ঘটেছে এভাবে- যুবকদেরকে শয়তান প্ররোচিত করেছে যে, দেখো! সারা পৃথিবী টেলিভিশন দেখছে। তোমরা দেখবে না? দেখো! ফ্লিম দেখো, তারপর ধীরে-ধীরে ছবির সাথে একীভূত হয়ে গিয়েছে। তাদের চিস্তা- চেতনা, ছবির প্রভাবে প্রভাবিত হয়েছে তাদের মানস। তারপরেই শয়তান সবক দিয়েছে, ছবিতে যে বিষয়গুলো দেখেছ সেগুলো নিজেরা করে দেখ না, হিরো হতে পারবে । এভাবেই জড়িয়ে পড়ে অপরাধ থেকে জঘন্য অপরাধে । ছোট অপরাধে অভ্যস্তরাই বড় অপরাধ করে ভুলে গেলে চলবে না যে, সকল বড় পাপের সূচনা কিন্তু ছোট পাপের পথ ধরেই হয়। ছোট-খাট অপরাধ করে বুকের পাটা বড় হয়ে বড় অপরাধ করার হিম্মত পায়। অপরাধের অতলান্ত খাদে নিমজ্জিত যুবশক্তি এক সময় এতটাই আত্মভোলা হয়ে পড়ে যে, তারা মারা যাবে একথাটাও বেমালুম ভুলে বসে। পৃথিবীকে চিরকালের আবাসস্থল মনে করে। তখন যা খুশি তা-ই করে, তাদের সুকুমার বৃত্তিতে অক্কুরিত একেকটি পাপ এখন পাপের সাগরে পরিণত হয়েছে। আরবি একটি প্রবাদ আছে : রঃ ৩৫ বোকা রি র্ পে ৬০2 রি - ১৮৮০ 1০৯ ৬১ 6 3 “সকল পাপের শুরুর দিকটা হয় ক্ষুদ্র 1 ৬/৬/৬/./] 1৬ 01)114৮.001৬
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।