রিনিতার রানি ইসলাহী খুতুবাত ৯৩ ভাববে, এখানে শুধু ফেরেশতা চরিব্রের মানুষ বাস করছে। শান্তি ও নিরাপত্তার সুবাতাস বইছে এই দেশের নাগরিকদের মাঝে । অথচ এরই বিপরীতে পত্রিকা দেখুন। তাহলে ধরা পড়বে চুরি-ডাকাতির শত-শত মামলা হচ্ছে নিত্যদিন। খোজ নিয়ে জানতে পারলাম, এসব মোকদ্দমা নিচের ওয়ালারাই শেষ করে দেয়। এসব মোকদ্দমা উপরে গড়াবার সুযোগ পায় না। এই হলো আমাদের বিচারের অবস্থা! অবশেষে'মামলা এসেছে অবশেষে দীর্ঘ তিন বছরে একটি মামলা আমার আদালতে এসেছে। মামলাটি ছিলো এই- এক ব্যক্তি চাকরি করতো কুয়েতে । এক ছুটিতে দেশে এসেছিলো । করাচি বিমানবন্দর থেকে একটি ট্যাক্সি ভাড়া করে বাড়িতে যাচ্ছিলো । পথে বাহাদুরাবাদ চৌরঙ্গি হয়ে অশ্বারোহী পুলিশদের একটি দল যাচ্ছিলো। রাত তখন তিনটা। পুলিশ ট্যাক্সি আটকালো। জিজ্ঞেস করলো, কোথেকে এসেছো? কোথায় যাচ্ছো? সে বলল, কুয়েত থেকে এসেছি, এখন বিমানবন্দর থেকে বাড়ি যাচ্ছি। তারপর জিজ্ঞেস করল, কুয়েত থেকে কী এনেছ? সে উত্তর দিল, যা এনেছি তার হিসাব কাস্টম অফিসারকে দিয়ে এসেছি। তাই এটা তোমাদের জানবার বিষয় নয়! পরিশেষে এক পুলিশ বন্দুক তার করে বলল, যা আছে সব বের কর। আমাদের হাতে সব তুলে দে। আমার কাছে আসা মামলার বিবরণ ছিলো এটা । চুরি-ডাকাতি ঠেকাতে গিয়ে পুলিশ নিজেই ডাকাতি করছে। বর্তমানে পৃথিবীতে যাদের হাতে নিরাপত্তা ও শাস্তি প্রতিষ্ঠার দায়িত্ব, তারা- ই সর্বপ্রথম শান্তি-নিরাপত্তাকে পদদলিত করে । কারণ, আজ মানুষের হৃদয়রাজ্য আল্লাহর ভয়শূন্য, মানুষ ভুলে বসেছে মৃত্যুর পর অসীম জীবনের কথা । ফলে পৃথিবী ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে। পরিণত হয়েছে হত্যা, লুষ্ঠন, ডাকাতি, সন্ত্রাসী, বিশৃঙ্খলা আর অশান্তির রাজতেে। শয়তানের কৌশল অবশ্য মানুষের হৃদয় থেকে এই আল্লাহকেন্দ্রিক প্রত্যয় ও চেতনা একদিনে এক মুহূর্তেই শেষ হয়ে যায় না। বরং ধীরে-ধীরে এই অনুভূতির বিলুপ্তি ঘটে । শয়তান প্রথমবারেই মানুষকে বড় অন্যায় কাজের প্রতি উদ্বুন্ধ করে না। প্রথমেই তাকে এই প্ররোচনা দেয় না যে, ডাকাতি করো। কারণ, এ ধরনের কথা শোনামাত্র সে আৎকে উঠবে । সে বলে উঠবে, আরে! ডাকাতি! এটা জঘন্য অপরাধ । আমি এটা পারব না। ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।