পুলিশ। আদালতের উপর আছে আদালত। আইনের উপর আইন আছে। কিন্ত সে আইন এখন নিতান্ত সম্ভায় বেচাকেনা হয় প্রতিনিয়ত । আদালত সক্রিয় । পুলিশ ডিউটিতে । দুর্নীতি দমন ব্যুরো সচল । আর এসবের পেছনে ব্যয় হচ্ছে কোটি-কোটি টাকা । বাস্তবতার চশমা পরে একটু চোখ বুলিয়ে দেখুন! ঘুষের হাত বাড়ছে, খোদ দুননীতি দমন বিভাগেই চলছে দুর্নীতি । অতএব, আদালত আর কত! ফলাফল তো একেবারে জিরো । পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো পন্থা উদ্তাবন হয়নি, যা অপরাধকে সম্পূর্ণ নিক্রিয় করতে পারে। হ্যা, একমাত্র আল্লাহর ভয়ই পারে অপরাধকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে । পরকালের চিন্তাই পারে মানুষকে পাপমুক্ত করে পবিভ্র করে তুলতে । সাহীবায়ে কেরাম ও তাকওয়া রাসূল (সো.) সাহাবায়ে কেরামের মাঝে এ চেতনা-ই সৃষ্টি করেছিলেন। তাদের অন্তরে আল্লাহর ভয় এবং পরকালের ভাবনাটাকেই জাগিয়ে দিয়েছিলেন । তাই তাদের কেউ কোনো অন্যায় করে ফেললে বিচলিত হতেন- অস্থির হতেন। ইসলামি শাস্তি গ্রহণ না করা পর্যন্ত, আল্লাহর দরবারে মন খুলে চোখের অশ্রু না ফেলা পর্যন্ত তাদের অন্তরে প্রশান্তি আসতো না। যেমন- একজন অপরাধী রাসূল (সা.)-এর দরবারে উপস্থিত হয়ে স্বীকার করল, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন, আমাকে পবিত্র করে তুলুন। যেহেতু তার হৃদয়ে আল্লাহর ভয় ছিলো, আখেরাতের ভাবনা ছিলো, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বিশ্বাস ছিলো। তিনি ছিলেন পরিপূর্ণ মুস্তাকী। মানবহৃদয়ে যতক্ষণ পর্যন্ত এ তাকওয়া সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যস্ত অপরাধ দূর হবে না, অন্যায় নিশ্চিহ্ন হবে না, সমাজ পাপের অভিশাপ থেকে মুক্তি পাবে না। বেশ কয়েক বছর যাবত আমি আদালতের সঙ্গে সম্পৃক্ত। সাধারণ নিয়ম মতে চুরি-ডাকাতির সব মামলাই শেষ পর্যন্ত আমাদের পর্যস্ত গড়াতে হয়। অথচ প্রথম তিন বছর আমার নিকট এ জাতীয় কোনো মামলাই এলো না। আমি তো তাজ্জব। এ কি! দেশে কি চুরি-ডাকাতি নেই! খোজ নিলাম, তিন বছরে কতটি চুরি-ডাকাতির মামলা আমাদের আদালতে এসেছে। জানতে পারলাম, শুধু তিন কি চারটে । আমি বললাম, কেউ যদি পরিসংখ্যানে দেখে, তিন বছরে পাকিস্তানের চুরি ও ডাকাতি উভয়টির মামলা মাত্র তিন চারটি. তাহলে তো ৬/৩/৬/./] 1৬011140০0৬
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।