উমর (রা.) চিন্তা করলেন, ছেলেটিকে একটু বাজিয়ে দেখা যাক। তাই তিনি বললেন, আমি তোমাকে একটি উত্তম প্রস্তাব দিচ্ছি । এতে তোমারও লাভ হবে আর আমারও উপকার হবে । তুমি আমার নিকট একটি বকরি বিক্রি করে দাও । এতে তুমি মূল্য পাবে আর আমিও দুধ পান করতে পারবো । আর মালিকের কথা চিস্তা করো না, তাকে বুঝ দেবে একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে। সে অবশ্যই তোমাকে অবিশ্বীস করবে না। যেহেতু বাঘ তো মাঝে-মধ্যে এমন কাজ করেই থাকে । এতে তোমারও লাভ হলো, আর আমারও উপকার হলো। একথা শোনামাত্র রাখাল বন্ধে উঠলো- 31220911550 “ও মিয়া। তাহলে আল্লাহ কোথায়? অর্থাৎ আল্লাহ কি আমার এ অন্যায় কাজ দেখতে পাবেন না? শুধু মালিককে বুঝ দিয়ে দিলেই হলো? মালিকেরও তো মালিক আছেন, তার কাছে কীভাবে জবাব দেবো? ভাই, এটা আমার দ্বারা হবে না। পরীক্ষা হয়ে গেল। উমর (রা.) বললেন, সত্যিই তোমার মত মানুষ যতদিন এ পৃথিবীর বুকে বিচরণ করবে, ততদিন কোনো অত্যাচারী কারও প্রতি চোখ তুলে তাকাতে পারবে না। বাস্তবেই যতদিন মানুষের হৃদয়ে আল্লাহর ভয় জাত থাকবে, পরকালের জবাবদিহিতার অনুভূতি জাগ্রত থাকবে, আল্লাহর সামনে উপস্থিতির চেতনা সজাগ থাকবে, ততদিন অন্যায়-অবিচার পৃথিবীর বুকে স্থান পাবে না। আর একেই বলে তাকওয়া । অপরাধ দমনের উত্তম পন্থা ভালোভাবে জেনে রাখুন, যতদিন পর্যন্ত মানুষের এই অনুভূতির সৃষ্টি না হবে, ততদিন পর্যস্ত এই পৃথিবী থেকে অপরাধ দূর হবে না। অন্যায়- অপরাধের তাণ্ডব বন্ধ হবে না। হাজারও আদালত বসানো হোক, পথে পথে পুলিশ নিয়োগ করা হোক, ফলাফল দীড়াবে শূন্য। পুলিশ হয়ত দিনের বেলা অপরাধ দমন করবে। কিন্ত্র রাতের আধারে নির্জন গলিতে পাপ-অন্যায় থেকে বাধা দেবে কে? লোকচক্ষুর আড়ালে অন্যায়-অপরাধ রোধের একমাত্র পথ তাকওয়া- আল্লাহর ভয়। মানুষের হৃদয় থেকে যখন এই ভয় চলে গেছে, তখন সমাজের অবস্থা হয়েছে নিতান্তই নাজুক, খুবই দুর্বিষহ লক্ষ্য করুন, আজকের সমাজে অপরাধ দমনের জন্য পুলিশ আছে। এমনকি পুলিশের অপরাধ দমনের জন্যও আছে ৬/৩/৩/./4৬[01)11/.001৬
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।