শশতাতিতিত ১১৯ তশশ শতক ০০০০ ৭ শা ৯৯৯ শপ কক১৯২৫০৭ ৩৯ ৪ তিক ৪৯৯ ৮৪৪৪৮ একদিন তিনি অনুরূপ টহলে নেমেছেন। প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যে একটি বাড়ি থেকে দু'টি নারীকষ্ঠ কানে এলো । কণ্ঠস্বর থেকে বোঝা যাচ্ছে, তাদের একজন বয়স্কা, অন্যজন যুবতী । বুড়ি তার যুবতী মেয়েকে বলছে, বেটি দুধে খানিকটা পানি মিশিয়ে দাও তারপর বাজারে নিয়ে বিক্রি করো। মেয়ে উত্তর দিচ্ছে : মা, তুমি কি শোননি খলীফা দুধে পানি মিশিয়ে বিক্রি করতে নিষেধ করেছেন? তাই দুধে পানি মেশানো যাবে না। মা বললেন, আরে বেটি! খলীফা কি আর এখানে বসে আছেন? তিনি তো দেখবেন না। বাইরেও অন্ধকার । সুতরাং দেখার মতো কেউ নেই। মেয়ে বললো, মা! খলীফার চোখকে হয়ত ফাঁকি দেয়া যাবে, কিন্ত্র আল্লাহ তো দেখছেন। তাই অন্ত ত আমার দ্বারা এ কাজটি হবে না। বাইরে দীড়িয়ে হযরত উমর (রা.) সব শুনছেন। ভোর হওয়ার পর তিনি বুড়ি ও যুবতীর খোজ নিলেন। তলব করলেন উভয়কে । আর নিজের ছেলেকে এই মেয়ে বিয়ে করালেন। আর এই বংশধারা থেকেই জন্ম নিলেন পৃথিবীর দ্বিতীয় উমর- উমর ইবনে আবদুল আযীয (রহ.), মিহি নুরের পঞ্চম খলীফা । ঘটনাটি বলার কারণ হলো, এই গভীর তমসাচ্ছন্ন রাতে যখন সকলেই ঘুমে বিভোর, দেখার কেউ নেই কিন্তু আল্লাহ তো দেখছেন- এই যে অনুভূতি, এই যে বিশ্বাস, এরই নাম তাক্ওয়া। আরেকটি শিক্ষণীয় ঘটনা অন্যদিনের ঘটনা । হযরত উমর (রো.) সফরে বেরিয়েছেন। পথ চলার সব পাথেয় ফুরিয়ে গেছে। ইত্যবসরে তিনি লক্ষ্য করলেন, মাঠে অনেকগুলো ছাগল ঘুরে বেড়াচ্ছে । তিনি রাখালের কাছে গেলেন এবং বললেন : আমি একজন মুসাফির । আমার পাথেয় শেষ হয়ে গেছে। আমাকে একটু দুধ পান করাতে পারবে? আরবরা এভাবে অসহায় মুসাফিরদেকে দুধ পান করাতো এবং এটা তাদের মাঝে প্রসিদ্ধ রেওয়াজ ছিলো । তিনি সেই রেওয়াজ হিসেবেই দুধ চাইলেন । রাখাল ছেলেটি বললো, আমি আপনাকে অবশ্যই দুধ পান করাতাম। কিন্ত্র সমস্যা হলো, এ বকটিগুলোর মালিক আমি নই । আমি এগুলোর রাখাল । এগুলো তো আমার নিকট আমানত । তাই আমি দুঃখিত যে, আপনাকে দুধ পান করাতে পারলাম না। ৬7৬7৬7./]1010]/.001
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।