Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

জানাননি । এদিকে আপনার স্ত্রী আপনার অপেক্ষায় বসে আছে এবং টেনশন করছে। আপনার এ কাজটিও কবীরা গুনাহ হলো ! কারণ, আপনার এ কাজটির কারণে এমন এক ব্যক্তি কষ্ট পেয়েছে, যে অন্য কেউ নয়, বরং আপনারই অর্ধাঙ্গিনী | পথে-ঘাটে ময়লা ফেলা হারাম অথবা যেমন পথে কোথাও আপনি ময়লা ফেললেন, যার কারণে মানুষের পা পিছলে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে কেয়ামতের দিন আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। এতে কেউ কষ্ট না পেলেও পথ-ঘাট তো ময়লা হলো। তাই এর জন্যও গুনাহ হবে। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) যখন সফরে থাকতেন, তখন পেশাব করার প্রয়োজন হলে উপযুক্ত স্থান এমনভাবে খুঁজতেন, যেমনিভাবে একজন বাড়ি বানানোর জন্য অনুকূল স্থান খুঁজে থাকে। অপর হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ঈমানের প্রধান শাখা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূন্ুল্লাহ। আর সর্বনিম্ন শাখা হলো, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। মানসিক কষ্টে ফেলা হারাম হযরত আশরাফ আলী থানভী (রহ.) বলেছেন, মানসিক কষ্ট দেয়ার বিষয়টিও আলোচ্য হাদীসের অন্তর্ভুক্ত হবে । যেমন- আপনি একজন থেকে খণ নেয়ার সময় প্রতিশ্রতি দিলেন যে, এতদিনের মধ্যে তোমার টাকা পেয়ে যাবে । নির্দিষ্ট সময় আসার পূর্বে আপনি তার কাছে অপারগতা প্রকাশ করলেন এবং পুনরায় একটি তারিখ দিলেন। এভাবে একবার পেছালেন, দু'বার পেছালেন, তিনবার পেছালেন। এভাবে বেচারা খণদাতা মানসিক কনফিউশনে পড়ে গেল। আপনি তাকে অনিশ্চয়তার মাঝে ফেলে দিলেন। এখন বেচারা আপনার দিকে তাকিয়ে আছে, যার ফলে তার প্ল্যান-প্রোথ্ামও হয়ত এলোমেলো হয়ে গেছে। আপনার এবপ গড়িমসি করা শরীয়তের দৃষ্টিতে হারাম ও কবীরা গুনাহ। চাকরের উপর মানসিক বোঝা চাপিয়ে দেয়া হযরত আশরাফ আলী থানভী রেহ.) এও লিখেছেন যে, যেমন আপনার একজন চাকর আছে, আপনি তাকে একসঙ্গে চারটি কাজের কথা বললেন। ৬/৬/৬/./] 1৬ 01)114৮.001৬

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।