কোনো জিনিসকে যথাস্থানে না রাখা যেমন কয়েকজন একসঙ্গে এক জায়গায় থাকে । ওখানে অনেক জিনিস এমন রয়েছে, যেগুলো সকলেই ব্যবহার করতে হয় এবং যেগুলো রাখার জন্য স্থান নির্দিষ্ট রয়েছে। যেষন গামছা । মনে করুন, যৌথভাবে সকলেই একটি গামছা ব্যবহার করে, এটা রাখার একটি নির্দিষ্ট স্থান আছে। কিন্ত আপনি ব্যবহারের পর সেই স্থানে রাখলেন না; বরং অন্য কোথাও রাখলেন। ফলে আরেকজন এসে অযু করার পর গামছাটা পেল না। এজন্য সে এখানে সেখানে খৌজাখুঁজি করল। এতে তার কষ্ট হল। তাহলে এটাও হাত দ্বারা কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হবে। সুতরাং কাজটি আপনার জন্য না-জায়েয হলো। অনুরূপভাবে যৌথঞ্সাবান, যৌথ প্লেট, গ্রাস বা লোটা ইত্যাদির একই বিধান। এটা কবীরা গোনাহ আমরা যখন ছোট ছিলাম, তখন আমরাও এমন করতাম। জিনিস যেখানে রাখা দরকার সেখানে রাখতাম না। একদিন আব্বাজান আমাকে বললেন, তোমার এ জাতীয় কাজ নৈতিকতা পরিপন্থী । তাছাড়া এর কারণে অপর ব্যক্তি কষ্ট পায় বিধায় কবীরা গুনাহও। এভাবে আব্বাজান অনেক ক্ষুদ্র ও সূক্ষ্ম বিষয় আমাদেরকে শিখিয়েছেন। অথচ এর আগে এটা কল্পনাও করিনি। এগুলোও দ্বীনের অংশ। নিজের বিবি-বাচ্চাকে কষ্ট দেয়া যাবে না একই ছাদের নিচে একসঙ্গে যারা বসবাস করে, তারা সাধারণত নিকটাত্মীয় হয়। যেমন বিবি-বাচ্চা, ভাই-বোন । আমাদের ধারণা হলো, আমার কোনো কাজ দ্বারা যদি আমার স্ত্রী কষ্ট পায়, তাহলে এতে তেমন অসুবিধা কী! ভাই- বোন, ছেলে-সন্তান ও ঘরের অন্যান্যদের বেলায়ও আমরা এ ধারণাই পোষণ করি। আমাদের এ ধারণা সঠিক নয়। দেখুন, রাসূলুল্লাহ (সা.) তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন উঠতেন, তখন এত আস্তে-আস্তে কাজ সারতেন যে, যেন হযরত আয়েশা (রা.)-এর ঘুম না ভাঙ্গে | সুতরাং যেমনিভাবে অপরকে কষ্ট দেয়া হারাম, তেমনিভাবে ঘরওয়ালাদেরকেও কষ্ট দেয়া হারাম। অবহিত না করে খাওয়ার সময় অনুপস্থিত থাকা যেমন আপনি বাসায় বলে গেলেন, অমুক সময় এসে খানা খাবেন। তারপর আপনি চলে গেলেন অনা জায়গায় । খানাও খেয়ে নিলেন। অথচ বাসায় কিছুই ৬/৬/৩/./২]1৬091)114৮009৬
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।