ইসলাহী খৃতুবাত টা ৮১ অথচ আমাদের অবস্থা হলো, আমরা ছ্বীনের নামে অন্যকে কষ্ট দিচ্ছি। য়াজ-মাহফিলে এত জোরে মাইক ব্যবহার করছি যে, অপরের কানে তালা লাগানোর মত অবস্থা সৃষ্টি করছি। অথচ একজন আলেমের শিষ্টাচার সম্পর্কে কিতাবে এসেছে যে- ৯1৯2 54 ৩ ১4:৯2 বালের দি রে ভার দিন ডি রা -(আদাবুল ইসলা ওয়াল ইসতিমলা' পৃ. ৫) মূলত এটাই হলো ইসলামের শিষ্টাচান্স। যবান দ্বারা যিকির করবে, সত্য কথা বলবে, অপরের সঙ্গে কোমল আচরণ করবে। এজন্যই আল্লাহ যবান দিয়েছেন। অপরকে কষ্ট দেয়ার জন্য আল্লাহ যবান দান করেননি । ওই নারী জাহান্নামী হাদীস শরীফে এসেছে, একবার রাসূলুল্লাহ (সা.)-কে এমন এক নারী সম্পর্কে প্রশ্ন করা হলো, যে সারাদিন রোযা রাখতো এবং সারারাত ইবাদত করতো । কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিতো । রাসূলুল্লাহ (সা.) বললেন, ওই নারী জাহান্নামী । হাদীসটির ব্যাখ্যায় হযরত আশরাফ আলী থানভী (রহ.) বলেন, এ হাদীসে অপরকে অন্যায়ভাবে কষ্ট দেয়ার নিন্নাবাদ করা হয়েছে এবং এর মাধ্যমে ইসলামের লেনদেন ও সামাজিক শিষ্টাচারকে ইবাদতের উপর প্রাধান্য দেয়া হয়েছে। অর্থাৎ মানুষের সঙ্গে সুন্দর আচরণ করার বিষয়টি ইবাদতের চেয়ে অধিক গুরুতৃপূর্ণ। তারপর তিনি বললেন, অথচ এ বিষয়টি আজ আমাদের সমাজে অবহেলিত। মানুষ আজ এ বিষয় সম্পর্কে শিখেও না, শেখায়ও না। বরং একে দ্বীনের অংশই মনে করে না। হাত ছারা কষ্ট দেয়া নিষেধ আলোচ্য হাদীসে হাতের মাধ্যমে কষ্ট না দেয়ার কথাও বলা হয়েছে। অপরকে হাতের মাধ্যমে মারধর করাকে তো আমরা এ নিষেধের অন্তর্ভুক্ত মনে কৰি। কিন্ত এ ছাড়াও এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো এ নিষেধের অন্তর্ভুক্ত । অথচ আমরা সেগুলোকে এ নিষেধের অন্তর্ভুক্ত মনে করি না। হাদীস শরীফে হাত" শব্দ বলা হয়েছে, এর দ্বারা হাত থেকে প্রকাশিত সকল কাজই উক্ত নিষেধের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। নিয়ে এর কয়েকটি উদাহরণ পেশ করা হলো । ৬/৩/৬/./] 1৬011140০0৬
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।