এপি রিরররাতাতিরা 7... রারািরারারাারত কারো সঙ্গে যদি ফোনের মাধ্যমে দীর্ঘ আলাপ করতে চান, তাহলে ফোন করে প্রথমেই অনুমতি নিয়ে নেবেন যে, আপনার সঙ্গে আমার চার-পাচ মিনিটের আলাপ আছে, এখন বলা সম্ভব হবে কিনা? যদি না হয়, তাহলে আপনার সুবিধামতো একটা সময় বলে দিন, আমি তখন ফোন করব । আব্বাজান নিজেও এর উপর আমল করতেন। বাইরে মাইক লাগিয়ে ওয়াজ করা অথবা যেমন আপনি মসজিদে কিছুসংখ্যক মানুষকে ওয়াজ করতে চাচ্ছেন। এরজন্য মসজিদের ভেতরে মাইক চালু রাখলেই যথেষ্ট । কিন্ত্র আপনি বাইরের মাইকও চালু করে দিলেন, যার ফলে গোটা এলাকায় আপনার আওয়াজ পৌছে যাচ্ছে। এমনও হতে পারে, কেউ হয়ত তেলাওয়াতে মত্ত, কেউ হয়ত যিকিরে মগ্নু, কেউ হয়ত ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে বা অসুস্থ ব্যক্তিও থাকতে পারে, যার আরাম প্রয়োজন। অথচ আপনি জবরদস্তিমূলক গোটা এলাকায় আওয়াজ পৌছ্ছে দিচ্ছেন। এটাও যবানের মাধ্যমে কষ্ট দেয়ার অন্তর্ভুক্ত। হযরত উমর (রা.)-এর ঘটনা হযরত উমর (রো.)-এর আমলের ঘটনা । একজন বক্তা হযরত আয়েশা' (রা.)-এর গৃহের ঠিক সম্মুখে অত্যন্ত উচু আওয়াজে ওয়াজ করতেন সে যুর্গে' যে মাইক ছিলো না, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার আওয়াজ ছিল খুখ্ উচু । ফলে হযরত আয়েশা (রা.)-এর একাগ্রতায় বিদ্ব ঘটতো । হযরত আয়েশা (রা.) হযরত উমর (রা.)-এর নিকট অভিযোগ করেন যে, এ ব্যক্তি উচ্চৈ আমার ঘরের সম্মুখে ওয়াজ করে, এতে আমার কষ্ট হয়। আপনি তাকে সে যেন অন্য কোথাও গিয়ে ওয়াজ করে অথবা নিযনস্বরে ওয়াজ করে। উমর (রা.) লোকটিকে ডেকে পাঠালেন এবং বোঝালেন যে, তোমার উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর কষ্ট হয়। ওয়াজ করবে তো এ নয়; বরং অন্য জায়গায় গিয়ে করো । কিস্ত্ব কিছুদিন পর দেখা গেল, পুনরায় সেখানে ওয়াজ করা শুরু করে দিল। হযরত উমর (রা.) জানতে তাকে পুনরায় ডেকে আনলেন এবং বললেন, আমি তোমাকে শেষবারের মা বলে দিচ্ছি, ভবিষ্যতে যদি এখানে এসে ওয়াজ কর, তাহলে আমার এ ছি তোমার উপর দিয়ে উড়াবো । অর্থাৎ তোমাকে কঠিন শাস্তি দেব। -(আখবারুল মদীনা 1/88 ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।