Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

সময় সালাম দেয়া জায়েয নেই। বরং অনেক ক্ষেত্রে সাওয়াবের স্থলে গুনাহ হয়ে যায়। যেমন এক ব্যক্তি তেলাওয়াতরত অবস্থায় রয়েছে। তখন ওই ব্যক্তিকে সালাম দেয়া যাবে না। কারণ, তোমার সালামের ফলে একদিকে তার তেলাওয়াতে ব্যাঘাত ঘটবে। অপরদিকে তেলাওয়াত ছেড়ে তোমার সঙ্গে কথা বলার কষ্ট তাকে করতে হবে। কাজেই এ মুহূর্তে সালাম দেয়া মানে যবানের মাধ্যমে তাকে কষ্টে ফেলে দেয়া । তাই তেলাওয়াতরত ব্যক্তিকে সালাম দেয়া নাজায়েয । অনুরূপভাবে কেউ আল্লাহর যিকিরে থাকলে তাকেও সালাম দেয়া যাবে না। মজলিস চলাকালে সালাম দেয়া ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি কেউ মজলিসে কথা বলার মাঝে ব্যস্ত থাকে, চাই তা দুনিয়াবী মজলিস হোক বা আখেরাতের মজলিস হোক, তখন তাকে সালাম দেয়া নাজায়েয । কারণ, তখন বক্তার কথার মাঝে ব্যঘাত ঘটে আর তাতে সে কষ্ট পায়। খাওয়ার সময় সালাম দেয়া এক ব্যক্তি খাচ্ছে, তখন তাকেও সালাম দেয়া যাবে না। তখন সালাম দেয়া হারাম নয়, তবে মাকরূহ । কারণ, এতে সে কষ্ট পায়। অনুরূপভাবে কেউ হয়ত তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে, তখন আপনি তাকে সালাম দিয়ে মুসাফাহার জন্য হাত বাড়িয়ে দিলেন, তাহলে মুসাফাহা যদিও সওয়াবের কাজ, কিন্ত্র এ ক্ষেত্রে অপর ব্যক্তি কষ্ট পাওয়ার কারণে গুনাহর কাজ হয়ে গেল। মোটকথা, কেউ যদি কোনো কাজে ব্যস্ত থাকে, আর সালামের কারণে যদি সেই কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে, এমতাবস্থায় সালাম না দেয়া উচিত | টেলিফোনে দীর্ঘ কথা বলা আব্বাজান বলতেন, এখন তো মানুষকে কষ্ট দেয়ার একটা যন্ত্রও আবিষ্কার হয়েছে। টেলিফোন। 'যত পার কষ্ট দাও' মার্কা যন্ত্র এটি । যেমন আপনি কাউকে ফোন করে দীর্ঘ আলাপ শুরু করে দিলেন। একটুও খেয়াল করলেন না যে. লোকটা গুরুতৃপূর্ণ কোনো কাজে আছে কিনা? এজন্য আব্বাজান তাফসীরে মাআরিফুল কুরআনে সূরা নূরের তাফসীরে শিষয়টি সম্পর্কে আলোকপাত করেছেন। সেখানে তিনি টেলিফোনের আদব শম্পর্কে উল্লেখ করতে গিয়ে লিখেছেন, এ ক্ষেত্রে একটি আদব হল, আপনি ৬/৩/৩/./]4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।