Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

কি লেক রেল রি ছিল কাকে কিল ফুল জে) নিজের এ ঘটনাটি একটি অপরাধ হিসেবে প্রকাশ করে বললেন- -০% ০০৪ ১০০89 অর্থাং- আমার পক্ষ থেকে তাদের উপর একটি 'অপরাধ' হয়ে গিয়েছে। ফলে আমি আশঙ্কা করছি যে, তাদের ওখানে গেলে তারা আমাকে হত্যা করে ফেলবে । -(সূরা আশ শো"আরা : ১৪) হযরত মূসা (আ.) ওই কাফেরকে হত্যা করেছেন_ এ বিষয়টি তিনি 'গুনাহ' শব্দ দিয়ে বর্ণনা করেছেন। এখন প্রশ্ন হতে পারে, সে তো ছিল কাফের। আর কাফেরকে হত্যা করা তো জিহাদের অংশ। এরপরও মূসা (আ.) কাজটিকে 'গুনাহ' বললেন কেন? এর উত্তর হলো, কিবতি লোকটি যদিও কাফের ছিল, কিন্ত্র তখন ছিল নিরাপত্তার অবস্থা । আর মুসলমান ও কাফেররা যদি একসঙ্গে বসবাস করে, অবস্থাটা তখন যদি নিরাপত্তার অবস্থা হয়, তাহলে পার্থিব বিষয়ে মুসলমান ও কাফেরের অধিকার সমান হয়। তখন যেমনিভাবে একজন মুসলমানকে কষ্ট দেয়া নাজায়েয, অনুরূপভাবে একজন কাফেরকেও কষ্ট দেয়া হারাম। কারণ, এটা মানবাধিকার । আর মানুষের প্রথম কর্তব্য হলো, মানবাধিকারের প্রতি লক্ষ্য রাখা । (উল্লেখ্য, কোনো নবী গুনাহ করেননি । কিন্ত হযরত মৃসা (আ.) এখানে গুনাহ শব্দ উল্লেখ করার পেছনে মূলত নিজের বিনয় প্রকাশ করা উদ্দেশ্য ছিল)। অঙ্গীকার ভঙ্গ করা ও যবান ঘ্ারা কষ্ট দেয়া অনেক কাজ সম্পর্কে মানুষের ধারণা হলো, এটা যবান দ্বারা কষ্ট দেয়ার অন্তর্ভুক্ত নয়। অথচ এ ধারণা সঠিক নয়। যেমন- ওয়াদা খেলাফ করা । অমুক সময় আমি আসবো বা অমুক সময় আমি কাজটি করে দেবো- এ জাতীয় ওয়াদা আপনি কারো সঙ্গে করলেন, অথচ কাজটি সময় মতো করলেন না বা আপনি গেলেন না। ফলে ওই লোক কষ্ট পেল। তাহলে এর দ্বারা যেমনিভাবে ওয়াদা খেলাফ করার গুনাহ হয়েছে, তেমনিভাবে যবান দ্বারা অপরকে কষ্ট দেয়ার গুনাহও হয়েছে। কুরআন তেলাওয়াতের সময় সালাম দেয়া সালাম দেয়া একটি ফযীলতপূর্ণ আমল । কিন্তু ইসলাম অপরকে কষ্ট দেয়ার বিষয়টিকে এতই গুরুত্ব দিয়েছে যে, সালামের বিধানের মধ্যে বলা হয়েছে, সব ৬/৩/৩/./]4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।