Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

হযরত থানভী রেহ.) নিয়াজ ভাই -এর মুখে একথা শুনে সঙ্গে-সঙ্গে মাথাটা নামিয়ে নিলেন এবং “আসতাগফিরুল্লাহ' বলতে বলতে সেখান থেকে চলে গেলেন। উপস্থিত লোকজন তো একেবারে হতভম্ব হয়ে গেলো । একজন নগণ্য খাদেম হযরতকে এমন কথা বলতে পারল। কিন্তু পরবর্তী সময়ে হযরত নিজেই এর ব্যাখ্যা দিলেন এভাবে যে, আসলে ভুলটা ছিল আমার | আমি এক পক্ষের কথা শুনে তাকে শাসানো শুরু করেছি। আমার উচিত ছিল, প্রথমে তাকে জিজ্ঞেস করা যে, তোমার বিরুদ্ধে মানুষ এ অভিযোগ করে, এটা সঠিক কি-না? আমার কাজটি শরীয়ত পরিপন্থী হয়ে গেল। নিয়াজ আমাকে সেই ভুলটি ধরিয়ে দিয়েছে, তাই আমি তাওবা করতে-করতে সেখান থেকে চলে এসেছি। অমুসলিমকে কষ্ট দেয়া নাজায়েয আলোচ্য হাদীসের বাহ্যিক শব্দমালা দেখে একথা বলা যাবে না যে, হাদীসটি তো শুধু মুসলমানকে কষ্ট না দেয়ার কথা বলা হয়েছে। অমুসলিমকে কষ্ট দেয়ার কথা এখানে বলা হয়নি। সুতরাং অমুসলিমকে কষ্ট দেয়া যাবে। এ কথা সঠিক নয়। কেননা, হাদীসটিতে মুসলমানের কথা বিশেষভাবে এজন্য বলা হয়েছে যে, একজন মুসলমান সাধারণত মুসলিম অধ্যুষিত এলাকাতেই বসবাস করে। তাই তার ওঠা-বসাও সাধারণত মুসলমানদের সঙ্গেই হয়। এজন্য মুসলমানের কথা এসেছে। অন্যথায় বিধানটি মুসলিম-অমুসলিম সকলের জন্যই প্রযোজ্য । সাধারণ অবস্থায় একজন অমুসলিমকে কষ্ট দেয়া হারাম । তবে জিহাদের অবস্থার বিধান ভিন্ন। যেহেতু জিহাদের মুখ্য উদ্দেশ্য হলো, কাফেরদের শান-শওকত ভেঙ্গে দেয়া । তাই ওই সময়ে তাদেরকে কষ্ট দিতেই হয়। জিহাদের অবস্থার বিধান আর সাধারণ অবস্থার বিধান এক নয়। সাধারণ অবস্থায় অমুসলিমকে কষ্ট দেয়া হারাম! পক্ষান্তরে জিহাদের সময় তা জায়েয । নাজায়েয হওয়ার প্রমাণ এর প্রমাণ হল, হযরত মুসা (আ.)-এর ঘটনা । ঘটনাটি ঘটেছিল ফেরাউনের শাসনামলে । তখন তিনি মিসরে থাকতেন। গোটা জাতি তখন কুফর ও গোমরাহির মাঝে আকণ্ঠ ডুবে ছিল। সে সময় এক ইসরাঈলী ও কিবতির মাঝে ঝগড়া হলো। মুসা (আ.) কিবতিকে তখন একটি থাপ্পড় মেরেছিলেন। ফলে ৬/৬/৬/./৬০1)140০0

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।