Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যবানের সঠিক ব্যবহার জান্নাতের পথ সুগম করে। ভেবে-চিন্তে কথা বলার অভ্যাস গড়তে হবে এক হাদীসে এসেছে, “অনেক মানুষ যবানের কারণে জাহান্নামে যাবে ।' কাজেই প্রথমে চিস্তা-ভাবনা করো। ভালো-মন্দ বিচার করো। ওজন করো- তারপর কথা বলো । এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে, কোনো কথা মুখ থেকে বের করার পূর্বে অন্তত পাচ মিনিট ভাবতে হবে। এতে তো অনেক সময় ব্যয় হয়ে যাবে। আসলে প্রথম প্রথম ব্যাপারটা একটু কঠিন মনে হতে পারে। কিন্ত অজ্ঞাস হয়ে গেলে একেবারে সহজ হয়ে যাবে। একপর্যায়ে ভেবে-চিন্তে কথা বলতে গেলে বেশি সময় লাগবে না। এক মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবে যে, কথাটি কী বলা উচিত। এভাবে এক সময় দেখা যাবে যে, আল্লাহ তাআলা যবানের মধ্যেই প্রয়োজনীয় কথা বলার এবং অপ্রয়োজনীয় কথা ছাড়ার চমতকার যোগ্যতা দান করে দেবেন। হযরত থানভী (রহ.)-এর একটি ঘটনা নিয়াজ ভাই। হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ.)-এর দরবারে তাকে এ নামেই ডাকা হতো । খানকাহর সকলের জন্যই তিনি ছিলেন নিয়াজ ভাই। থানভী (রহ.)-এর খাদেম। থানভী (রহ.)-এর খানকার ব্যবস্থাপনার কাজটাও তিনি দেখতেন। খানকাহর নির্দিষ্ট নিয়ম-নীতি ছিলো। বলতেন, ভাই! এমনটি নয়, বরং এমনটি করো । এতেই একবার এক ব্যক্তি মনে কষ্ট নিলো এবং সে হযরত থানভী (রহ.)-এর কাছে গিয়ে অভিযোগ করলো যে, নিয়াজ ভাই মানুষের সঙ্গে দুর্ববহার করে। থানভী রেহ.) নিয়াজ ভাইকে ডাকলেন এবং ধমকালেন। বললেন, নিয়াজ! তুমি মানুষের সঙ্গে দুর্ববহার কর কেন? মানুষের সঙ্গে কেন ধমকের সুরে কথা বল? উত্তরে নিয়াজ ভাই বললেন, “হযরত! মিথ্যা বলবেন না । আল্লাহকে ভয় করুন।' আসলে নিয়াজ ভাই কথাটা হযরতকে বলেননি; বরং তার উদ্দেশ্য ছিল, যে বা যারা আপনার কাছে আমার বিরুদ্ধ অভিযোগ করেছে, তাদের উচিত আল্লাহকে ভয় করা এবং মিথ্যা না বলা। ৬/৩/৬/.এ] 1৬011140০0৬

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।