আসসালামু আলাইকুম এর মর্মার্থ প্রত্যেক জাতি-ই সাক্ষাতের শিষ্টাচার মেনে চলে । একে অপরের সঙ্গে দেখা হলে হ্যালো, গুভমর্নিং, নমস্কার, আদাব ইত্যাদি শব্দ ব্যবহার করে। ইসলামেও এ বিষয়ে নির্দিষ্ট শিক্ষা ও শিষ্টাচার রয়েছে। অপরাপর জাতির মত এক-দুণ্টা শব্দ ছুঁড়ে দেয়ার শিক্ষা ইসলাম দেয়নি। বরং এক্ষেত্রে ইসলামের শিক্ষা মূলত অন্যান্য জাতির সংস্কৃতি থেকে আরও অনেক উন্নত, প্রাণসম্পন্ন, অর্থবহ, সমৃদ্ধ ও স্বতন্ত্র। এ ক্ষেত্রে ইসলামের শিক্ষা হলো, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে বলবে- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার মর্মার্থ হলো, তোমার উপর শাস্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। সুতরাং এরই মাধ্যমে মূলত এক মুসলমান অপর মুসলমানের জন্য তিনটি দুআ করে। এক. শান্তির দু'আ, দুই. রহমতের দুআ, তিন. বরকতের দু'আ। একবার যদি এ দু'আগুলো কবুল হয়, তাহলে সমূহ কলুষতা আমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে এবং দুনিয়া ও আখেরাতের মুক্তি ও সফলতা পদচুম্বন করবে। মূলত সালামের এ শিক্ষার মাঝে আরেকটি তাৎপর্যও রয়েছে। তাহলো, এর মাধ্যমে একজন মুসলমান অপর মুসলমানকে শাস্তির বার্তা শোনায় । আমার পক্ষ থেকে তুমি নিরাপদ ও শঙ্কামুক্ত । তোমাকে আমি কোনো প্রকার কষ্ট দেব না- এটাই হলো শান্তির বার্তা । যবান ছারা কষ্ট না দেয়ার অর্থ আলোচ্য হাদীসে শব্দ ব্যবহার করা হয়েছে দু'টি- এক. 4৮] * দুই. ০১ অর্থাৎ- অপর মুসলমান দু'টি জিনিস থেকে নিরাপদে থাকবে । প্রথমত যবান থেকে , দ্বিতীয়ত, হাত থেকে৷ যবান থেকে নিরাপদ থাকার অর্থ হলো, অপর মুসলমানকে এমন কথা বলা যাবে না, যার কারণে সে কষ্ট পাবে । একান্ত প্রয়োজনে কারো মনের বিরুদ্ধে কথা বলতে হলে এমনভাবে বলতে হবে, যেন সে কষ্ট না পায়। যেমন এভাবে বলা যেতে পারে- আপনার কথাটা আমার ভালো লাগেনি। বিষয়টা আরেকটু বিবেচনা করে দেখুন। আপনার কথাটি শরীয়তের পরিপন্থী । ইত্যাদি। মূলত মুখের আঘাতই বড় আঘাত । আরব কবির ভাষায়- 0। $ ০৩॥ ০৩০০ ১০। 05 (97 ভ৬/৬7.৮[.100].001
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।