Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

৪৩৮৬ পাক কাকার কউ 5৪৯ তক ৯৯৩৭ ৯৯৩ 4০ ৭১ নয়; বরং নেকির ভাগ্তার জমা করার জন্য এক প্রকার উত্তম পন্থা । হাদীস শরীফে এসেছে, সর্বোত্তম যিকির হলো কুরআন তেলাওয়াড করা । আর উত্তম হলো, উচ্চৈঃস্বরে তেলাওয়াত করা। নিম্নন্বরে তেলাওয়াত করার চেয়ে উচ্চৈঃন্বরে তেলাওয়াতের মধ্যে সাওয়াব বেশি রয়েছে। কিন্ত তেলাওয়াতের কারণে যদি অন্যের ঘুমের ব্যাঘাত ঘটে কিংবা অসুস্থ ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি কষ্ট পায়, তাহলে উচ্চৈঃস্বরে তেলাওয়াত করা নাজায়েয । তাহাজ্জদের সময় রাসূলুল্লাহ সো.) যেভাবে জাগ্রত হতেন রাসূলুল্লাহ (সা.) গোটা জীবন তাহাজ্জুদ নামায পড়েছেন। আল্লাহ ও তার রাসূল (সো.) আমাদের জন্য সহজ পথ পেশ করেছেন। আমাদের জন্য তাহাজ্জদের নামাযকে ওয়াজিব করা হয়নি। অন্যথায় রাসূলুল্লাহ (সা.)-এর জন্য তাহাজ্জুদ নামা ওয়াজিব ছিল। তাই তিনি জীবনে কখনও তাহাজ্জুদ নামায কাযা করেননি । হাদীস শরীফে এসেছে, যখন তিনি তাহাজ্জুদের নামাযের জন্য জাত হতেন, তখন অত্যন্ত সন্তর্পণে উঠতেন। ধীরে-ধীরে দরজা খুলতেন, যেন তার এ আমলটির কারণে তার স্ত্রী কষ্ট না পান। এর কারণে যেন স্ত্রীর ঘুম না ভাঙ্গে। এজন্য এত সতর্কতা । মানুষের চলার পথে নামায পড়া যে স্থান দিয়ে মানুষ আসা-যাওয়া করে, এমন স্থানে নামায পড়ার উদ্দেশ্যে দাড়ানো জায়েয নেই । অনেকে এ বিষয়টির প্রতি মোটেও খেয়াল করে না। পুরো মসজিদ খালি, অথচ সে পেছনের কাতারে গিয়ে নামাযের জন্য দীড়িয়ে যায়। ফলে কেউ যেতে চাইলে হয়ত তার সামনে দিয়ে যেতে হয় এবং এর কারণে গুনাহের ভাগী হতে হয়। অন্যথায় অনেকটুকু ঘুরে তারপর তাকে যেতে হয়। এমন জায়গাতে নামায পড়া নাজায়ে ও গুনাহ। মুসলিম ও শান্তি মুসলিম শব্দটির মধ্যেই "শান্তির অর্থ রয়েছে। কেননা, শব্দটির ধাতুমূল হলো, সীন, লাম, মীম। 'সালামাত' শব্দও মুলধাতু এ থেকে উদ্ভূত। মূলত এর মাধ্যমে এ দিকে ইঙ্গিত দেয়া হয়েছে যে, মুসলিম' শব্দটির মাঝেই শান্তির কথা রয়েছে। ৬/৩/৬/./] 1৬ 01)114,0০0০৬

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।