Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ৃত্যুশয্যায় শায়িত ছিলেন, তখনও তিনি অন্যের কাধে ভর করে জামাতে শরীক হয়েছেন। ওই সময় তিনি হযরত আবু বকর (রা.)-কে ইমামত করার নির্দেশ দিয়েছিলেন। এমন ব্যক্তি মসজিদে আসতে পারে না অথচ ফুরাহায়ে কেরামের সর্বসম্মত আরেকটি মাসআলা দেখুন। তীরা বলেছেন, কোনো ব্যক্তি যদি এমন কোনো অসুস্থতায় ভোগে, যার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় এবং এতে অপর ব্যক্তির মাঝে ঘৃণার উদ্রেক হয়, তাহলে সে ব্যক্তির জন্য মসজিদে এসে জামাতের সঙ্গে নামায পড়া নাজায়েয। এ ব্যক্তির ক্ষেত্রে জামাতে নামায পড়ার বিধানটি কার্যকর নয়৷ এ ব্যক্তি জামাতে নামাযঞ্পড়লে গুনাহগার হবে। এর কারণ হলো, এ ব্যক্তি জামাতে শরীক হওয়ার উদ্দেশ্যে মসজিদে গেলে অন্যরা কষ্ট পাবে । দেখুন, জামাতের মত গুরুতৃপূর্ণ বিধান শুধু অন্যে কষ্ট পাবে দেখে এ ব্যক্তির রহিত হয়ে গেছে। হাজরে আসওয়াদ চুমো দেয়ার সময় কষ্ট দেয়া হাজরে আসওয়াদ একটি ফযীলতপূর্ণ পাথর। একে চুমো দেয়ার অনেক গুরুত্ব রয়েছে। বলা হয়েছে, হাজরে আসওয়াদকে চুমো দেয়া মানে আল্লাহর সঙ্গে মুসাফাহা করা । একে চুমো দিলে গুনাহগুলো ঝরে যায়। স্বয়ং রাসূলুল্লাহ (সা.) একে চুমো দিয়েছেন। সাহাবায়ে কেরামও দিয়েছেন। কিন্ত্ব অপরদিকে এই হাজ্রে আসওয়াদকে চুমো দিতে গিয়ে যদি অপরকে কষ্ট দেয়ার আশঙ্কা থাকে, যেমন যদি ধাক্কাধাক্কির আশঙ্কা থাকে, তখন এ ফযীলতপূর্ণ কাজটিও গুনাহর কাজ হয়ে যায়। কারণ, এমন আশঙ্কা থাকলে একে চুমো দেয়ার চেষ্টা করা শুধু নাজায়েযই নয়, বরং গুনাহও ৷ দেখুন, ইসলামী শরীয়ত অপরকে কষ্ট না দেয়ার প্রতি কত গুরুত্ব দিয়েছে। সুতরাং নফল কিংবা মুসতাহাব আমল করতে গিয়ে অপরকে কষ্ট দেয়া কিভাবে জায়েয হতে পারে? উচ্চৈঃস্বরে তেলাওয়াত করা যেমন কুরআন মজীদ তেলাওয়াত করা একটি ইখাদত। প্রতি হরফে দশ নেকি পাওয়া যায়, এটি এমনই একটি ফযীলতপূর্ণ আমল । এ যেন শুধু আমল ৬/৬/৬/./৬০1)140০0

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।