ধনে যাও। আর "মানুষ" পতল ০০ পস্ত শিতে হবে। অপরের ক্ষতি না করা, ভাষা দ্বারা অপরকে আঘাত না করা, হাত দ্বারা কষ্ট না দেয়া এবং কর্মকাণ্ড দ্বারা অন্যের মনে কষ্ট না দেয়াই হলো ইসলামের শিক্ষা । এ শিক্ষা গ্রহণ কর। একবার হযরত আশরাফ আলী থানভী (রহ.) অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, সৌভাগ্য আমার হয়েছে। মানুষ কাকে বলে, আমি দেখেছি। কাজেই কোনো ঘাড় এসে মানুষ দাবি করে আমাকে ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না। সুতরাং এখানে এসে মানুষ হতে চাইলে মানুষ হতে পারবে। অস্তত মানুষরূপী ঘাড়ের ধোকা থেকে বেচে থাকতে পারবে । অন্যকে বাঁচাও নফল-মুসতাহাব আমল, যিকর ও তাসবীহ-তাহলীল আদায় করলে সাওয়াব পাবে, না করলে এগুলোর জন্য আখেরাতে জবাবদিহি করতে হবে না। হ্যা, আখেরাতের মর্যাদা লাভের আশায় এগুলো অবশ্যই করতে হয়। তবে যদি অন্যকে কষ্ট দাও, তাহলে কবিরা গুনাহর ভাগী হবে। এর জন্য আখেরাতে তোমাকে জিজ্ঞেস করা হবে। এ কারণে কোনো সময় যদি নফল ইবাদত ও সামাজিক কোনো বিষয় একই সঙ্গে সামনে চলে আসে, তাহলে মাসআলা হলো, ওই মুহূর্তে নফল ছেড়ে দিতে হয় এবং অন্যকে অনিষ্টতা থেকে বাচানোর লক্ষ্যে সামাজিক কাজটি করে দিতে হয়। জামাতে নামায পড়ার গুরুত্ব মসজিদে গিয়ে নামাযের জামাতে শরীক হওয়ার প্রতি অশেষ গুরুত্ব পুরষদেরকে দেয়া হয়েছে। এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার মন চায়, অন্য কাউকে ইমাম বানিয়ে আমি প্রতিটি ঘরে গিয়ে খোজ নিই । তখন এ অভিযানে যাদেরকে দেখবো, জামাতে শরীক না হয়ে তারা ঘরে বসে আছে, তাদের ঘরগুলো আগুনে পুড়িয়ে দেব। এটা আমার মনের চাওয়া । কারণ, এরা আল্লাহর ফরয বিধান আদায়ে অলসতা দেখাচ্ছে। এ হাদীস থেকেই নামাযের জামাতের গুরুতৃ কতটুকু, তা কিছুটা অনুমান করা যায়। কিছু কিছু ফকীহ নামাযের জামাতকে সুন্নাতে মুআককাদাহ বলেন। এছাড়া অবশিষ্ট সকল ফকিহই বলেছেন, জামাতে নামায পড়া ওয়াজিব। রাসূলুল্লাহ (সা.) নিজ আমলের মাধ্যমেও এর গুরুত্ব বুঝিয়েছেন। যখন তিনি ৬/৬/৬/./1৬1)140০0
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।