Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

পড়লে তাকে “অমুসলিম' ফতওয়া দেয়া যায় না বটে; কিন্ত প্রকৃতপক্ষে সে মুসলমান হওয়ার উপযুক্ত নয়। কেননা, সে ইসলামের সবচে' গুরুত্বপূর্ণ বিধান লঙ্ঘন করেছে। অনুরূপভাবে যে অপরকে মুখ অথবা হাত দ্বারা কষ্ট দেয়, সে যদিও “কাফের' হয়ে যায় না; কিন্তু সে মুঙ্গলমান হওয়ারও উপযুক্ত থাকে না। সামাজিকতার অর্থ ইসলাম পাচ অধ্যায়ে বিভক্ত । (১) আকাঈদ বা ধর্মীয় বিশ্বাস, (২) ইবাদাত, (৩) মুআমালাত বা লেনদেন, (৪) আখলাক ' বা নীতি-চরিত্র, (৫) মু'আশ্রারাত তথা সামাজিকতা । আলোচ্য হাদীসটি মূলত ইসলামের এ পাচটি অধ্যায়ের মধ্য থেকে একটি অধ্যায় তথা সামাজিকতার ভিত্তিমূল। সামাজিকতার মর্মার্থ হলো, এ পৃথিবীতে কেউ একা নয়। একা থাকার নির্দেশও কাউকে দেয়া হয়নি। দুনিয়াতে বাস করতে হলে অপর মানুষের সঙ্গে তাকে সম্পর্ক রেখে চলতে হয়। বাসা-বাড়ি, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, দোকান-পাট ও কর্মস্থলের প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে। কিন্ত প্রশ্ন হলো, অপরের সঙ্গে চলতে গেলে সে কিভাবে চলবে? কী ধরনের কর্মকৌশল সে গ্রহণ করবে? এর উত্তর যেখানে রয়েছে, তারই নাম সামাজিক বিধান। এটা ইসলামের এক পঞ্চমাংশ। অথচ আমাদের অজ্ঞতার কারণে ইসলামের এ গুরুতৃপূর্ণ অংশটি বর্তমানে অবহেলিত । একে ইসলামের অংশই মনে করা হয় না। এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূল (সা.) কর্তৃক বিধি-বিধানের কোনো মূল্য দেয়া হয় না। সামাজিকতার বিধি-বিধানের গুরুত্ব আল্লাহ তা“আলা সামাজিকতার বিধি-বিধানের বিবরণ দিয়েছেন অত্যন্ত গুরুত্সহকারে। হযরত আশরাফ আলী থানভী (রহ.) বলতেন, আত্মশুদ্ধির লক্ষ্যে যারা আমার এখানে আসে, আমি যখন তাদেরকে কোনো আমলের কথা বলি, যেমন ভাদেরকে যখন তাসবীহর আমলের নির্দেশ দিই, তখন যদি দেখি যে, এ আমলের বেলায় কেউ উদাসীনতা দেখাচ্ছে, যেমন দশ তাসবীহর স্থলে পাচ তাসবীহ পড়ছে, তখন তার জন্য আমি বিচলিত হই। কিন্তু যে লোকটির ব্যাপারে আমি জানতে পারি যে, সে স্ামাজিকতার বিষয়ে যত্নবান নয়, তখন তার প্রতি আমার ঘৃণা চলে আসে । ৬/৩/৩/./4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।