Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

... ইসলাহী খুতুবাত, .. ৬৩ হাদীস শরীফের দ্বিতীয় শিক্ষা হলো- শাস্তি, নিরাপত্তা ও সুখের উৎস হলো তুষ্পূর্ণ অন্তর । অর্থাৎ_ বৈধ উপায়ে ইজ্জতের সঙ্গে যা হাতে আসবে, তা-ই নিয়ে খুশি থাকা । এরচে' বেশি কামনা না করা। এ জগতে সুখী থাকার এটাই একমাত্র উপায় । সম্পদের পাহাড়, ব্যাংক-ব্যালেন্সের সমাহার, ঘর-বাড়ির কিংবা মারী-গাড়ির বাহার গড়ে তুলো। কিন্তু জীবনের যদি তুষ্টপূর্ণ হৃদয় না থাকে, তাহলে আকাশছোৌয়া ভবনে বসেও শাস্তি পাবে না। সম্পদের পাহাড়ে বসেও সুখ পাওয়া যাবে না। আর যদি তুষ্টপূর্ণ অন্তরের মালিক হতে পার, তা হলে রুটি-সিরকায় সেই শান্তি লাভ করা যাবে, যা ওই চমকদার বাড়ি-গাড়ি আর চটকদার খাবার-দাবারে নেই। বিশ্বাস না হলে অভিজ্ঞতার ছোয়ায় নিজেকে রাঙিয়ে দেখুন । বিস্তবানদের জীবন এখনকার সমাজের মাপকাঠি হলো সম্পদের প্রাচুঘ। একজন অসহায়-গরীব যখন একজন বিভ্তশালীকে দেখে, তার বাড়ি-গাড়ি, বিত্ত-বৈভবের প্রতি লক্ষ্য করে, দেখে তার তো কোনো অভাব নেই, এই বিভ্তশালী কত সুখী, কত সৌভাগ্যের অধিকারী! জীবন তার কত সুন্দর! তখন কামনা করে, আহ আমিও যদি এমন হতাম! আমিও যদি এতসব অর্থের অধিকারী হতাম! অথচ সে জানে না, সম্পদের পাহাড়ে ক্লান্ত-ক্রি্ট ধনী লোকটি আসলেই কি সুখী? না অশান্তির মর্মজ্বালায় সে ছারখার হয়ে যাচ্ছে? অনেক লোক ব্যক্তিগতভাবে আমার গরীবালয়ে আসে । তাদের অন্তরের কথা খুলে বলে। এরকম কত বিত্রশালীর সুখের আগুন (?) আমি দেখেছি। সাধারণ মানুষের ধারণা তারা খুব সুখী । ভাবে, এরা পৃথিবীর বিখ্যাত ধনী। আমি যদি এমন হতাম! সাধারণ মানুষ জানে না, কঠিন জীবন চালাচ্ছে এ ধনকুবের গোষ্ঠী। তাদের অন্তর্জালা বাইরের লোকেরা দেখে না। বড়-বড় আমীরও সম্পদের কুমির আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে : আফসোস, আমরা যদি গরীব হতাম, হায়! যদি সম্পদহীন হতাম! সম্পদের দেয়ালে যদি বন্দি না হতাম। সম্পদের ভারমুক্ত একটু সুখ, একটু শাস্তি, একটু তুষ্টি উপভোগ করতে পারতাম! সামান্য সময়ও যদি সুখের নাগাল পেতাম! ৬/৬/৬/./1৬1)140০0

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।