Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

উল্লিখিত হাদীসে রাসূল (সা.) দু'টি বিষয়ের শিক্ষা দিয়েছেন। এক, প্রত্যেকেরই কৃতজ্ঞতার মেজাজ গড়ে তোলা উচিত। অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। নেয়ামতের অসংখ্য আয়োজন ঘ্বারা আল্লাহ আমাদেরকে লালন- পালন করছেন। অথচ আমরা সকাল-সন্ধ্যা অকৃতজ্ঞতায় নিমজ্জিত । মত ও স্বভাবের একটু ব্যতিক্রম হলেই আমরা সবকিছু ভুলে বসি এবং অকৃতজ্ঞতা প্রকাশ শুরু করি। হাজার হাজার নেয়ামতের মাঝে যেন একবিন্দু কষ্টই আসল। এটা খুবই মারাত্মক দোষ! এজন্য রাসূল (সা.) বলেছেন, তিনটি জিনিস পেলেই ডাববে দুনিয়া পেয়ে গেছ। এর অতিরিক্ত কিছু না পেলে অভিযোগ-আপত্তি ও অকৃতজ্ঞতা প্রকাশের সুযোগ নেই। আজকাল যদি কাউকে জিজ্ঞেস করা হয়, কেমন আছেন ভাইঃ তখন অধিকাংশের মুখ থেকে যে কথাটি বের হয়, তা হলো, “এই কোনো রকম সময় কাটাচ্ছি'। আল্লাহ মাফ করুন, এটা খুব না-শোকরির কথা । কথাটির মতলব হলো আল্লাহ আমাকে কোনো নেয়ামতই দেননি । বড় সমস্যায় আছি। নিজের শক্তি আছে, সাহস আছে। তাই সহ্য করে যাচ্ছি। অথচ কেউ 'কেমন আছেন ডাই'? জিজ্ঞেস করলে উচিত ছিলো আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা যে, তিনি কত নেয়ামত দান করেছেন, এখন যদি একটু কষ্ট দেন, তাহলে বলবে, "হে আল্লাহ! কত নেয়ামত আমাকে দান করেছেন, আর এই সামান্য যে কষ্ট দিয়েছেন, সেটাও মূলত আপনার নেয়ামত । কিন্ত আমি তো দুর্বল, আমাকে মাফ করে দিন।' এ জাতীয় কথাই বলা উচিত ছিলো । 'কষ্টে আছি' জাতীয় কথা বলা উচিত নয়। বড়-বড় পরিকল্পনা কেন? জীবন যাত্রা আজ কঠিন হয়ে পড়েছে। যেহেতু আমরা মনের মাঝে বিরাট পরিকল্পনা আকি। সিদ্ধান্ত নিয়ে রেখেছি, আমাকে হতে হবে প্রচুর ধন-সম্পদের অধিকারী । আমার আরো একটি মনোরম বাগানবাড়ী চাই। উন্নত মডেলের গাড়ি চাই। বাড়িতে এতজন চাকর-নওকর চাই। এতজন সন্তান চাই। এত বিরাট বাংক-ব্যালেন্গ চাই। এত বিশাল ব্যবসা চাই । এসব আমার অনেকদিনের স্বপ্ন, দীর্ঘদিনের পরিকল্পনা । পরিকল্পনায় একটু ঘাটতি এলেই হা-হুতাশ শুরু করে দিই । তখনই বলি, 'এই কোনো রকম আছি।' এ হাদীসে রাসূল (সা.) আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন যে, এ নিশাল পরিকল্পনা সঠিক নয়। বরং যদি এ তিনটি নেয়ামত তুমি আয়ত্তে নিয়ে ৬/৩/৬/.এ] 1৬ 01)114,0০0০৬

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।