অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা হটানো এবং আখেরাতের মহব্বত সৃষ্টি করার পথ হলো, দিনের সামান্য সময় বের করে একাকী ধ্যান করতে হবে। আর নিজের হিসাব নিজে নিতে হবে। “আমি তো গাফলতির জালে আটকা পড়ে আছি। মৃত্যুর ভাবনা ভুলে গেছি। আল্লাহর সামনে হাজির হতে হবে-এটাও ভুলে গেছি। আমার হিসাব-নিকাশের কথাও ভুলে বসেছি । ভালো-মন্দের প্রতিদান আছে তাও মনে নেই। আখেরাতের কথা স্মরণ নেই। মৃত্যুর চেতনা আমার মাঝে নেই।" * সামান্য সময় বের করে এসব ধ্যান করতে হবে । ভাবতে হবে, “আমাকে একদিন মরে যেতে হবে। তখন আমার অবস্থা কেমন হবে? আমার সওয়াল- জওয়াব কেমন হবে? কী জবাব দেব আল্লাহর কাছে?' একথাগুলো গভীরভাবে প্রতিদিন ভাবতে হবে । হযরত থানভী (রহ.) বলেছেন : যদি কেউ কথাগুলো নিয়মিত প্রতিদিন স্মরণ করতে থাকে, তাহলে “ইনশ্ল্লাহ' কয়েক সপ্তাহর মধ্যেই সে বুঝতে পারবে, অন্তর থেকে দুনিয়ার মহব্বত চলে গেছে। পুরো দুনিয়া পেয়েছে সে এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন : চা রা ঠা প্ 5 ০০২৮ ০০ 9 ৩০ 4 2৮ ডে ৪ তথিত শে ০৮ ও পাও 8775555535777775125555180 47৮ 455 (5০০ ও 2১৬৬০ “তোমাদের মাঝে যে ব্যক্তির মাথা গৌজার নিরাপদ ব্যবস্থা আছে, শরীর সুস্থ আছে, নিজের কাছে একদিনের খাবার আছে, তাহলে বুঝতে হবে গোটা পৃথিবী তার কাছে জমা হয়ে আছে।' এ তিনটি জিনিস যার কাছে আছে- নিরাপদ বাসস্থান, শারীরিক সুস্থতা এবং একদিনের আহার, তাহলে মনে করবে দুনিয়ার সব নেয়ামতই সে পেয়েছে। কারণ, এগুলো তার মৌলিক প্রয়োজন । প্রয়োজন পূরণ হলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করা উচিত। ৬/৬/৬/./1৬1)140০0
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।