..... ইসলাহী খুতুবাত... ৫৯ বাসনপত্র খরিদ করবো। রোমে চীনা বাসনপত্র বিক্রি করবো এবং সেখান থেকে রূমী কাপড় খরিদ করবো । সেগুলো ভারতে নিয়ে যাব। ভারতে চড়া দামে বিক্রি করবো। তারপর সেখান থেকে “সিসা" কিনবো । সিসা নিয়ে যাবো সিরিয়ায় । সিরিয়ায় এগুলো বিক্রি করে কাচ ক্রয় করবো। সিরিয়ার কাচ ইয়েমেনে নিয়ে যাব। ইয়েমেনে বিক্রি করে সেখান থেকে চাদর কিনে নেব। ইয়েমেনের চাদর অবশেষে পারস্যে নিয়ে আসবো। এ ছিলো ভ্রমণসূচি। সবকিছু পরিকল্পিত সাদী (রহ.)-কে বললো, জনাব! এটা আমার সর্বশেষ সফর। দু'আ করবেন, যেন সহী-সালামতে ফিরে আসতে পারি। তারপর থেকে বাকি জীবন “কানাআত' তথা অল্লেতুষ্টির মধ্য দিয়ে এ দোকানে বসে বসে কাটিয়ে দেব। শেখ সাদী বলেন, আমি তার এ স্বপ্ন ও কল্পনা শুনে বললাম- এ 21৮ ০১৮ 0৬৮ ৩। /৪শা 1500 4748৮ 4৮ 1 4১ (৩১ ৮6 ঢ ৩৫ “তুমি কি গৌর সাহারার সেই ব্যবসায়ীর দাস্তান শুনেছো, যার সামানপত্র আর উটের মরদেহ একদিকে পড়ে ছিল, অন্যদিকে পড়ে ছিলো ব্যবসায়ী নিজে? তার সেই ব্যবসায়িক সামানপত্র যেন তাকে বলছিলো, দুনিয়াদারদের সক্থীর্ণ নজর পূরণ করতে পারে অল্লেতুষ্টি অথবা কবরের মাটি ।' (গুলিস্তা, হেকায়াত : ২২) ধন-দৌলত হতে পারে আখেরাতের পাথেয়: ঘটনা উল্লেখ করার পর শেখ সাদী (রহ.) লিখেছেন; মানুষ যখন দুনিয়ার প্রেমে মাতোয়ারা হয়, তখন অন্যকিছু আর মনে থাকে না। এটাই দুনিয়ার প্রতি ভালোবাসা, এটাই নিষিদ্ধ | যদি দুনিয়ার প্রতি এই নেশা ও ভালোবাসা না থাকে, আর যদি আল্লাহ রহম করে মাল-সম্পদ দিয়ে দেন, তাহলে সে সম্পদ আল্লাহর শোলামীর পথে অন্তরায় হতে পারে না। সে সম্পদ বন্দেগীর পথে বাধার প্রাচীর হয় না। সে সম্পদ আল্লাহর জন্য উৎসর্গিত হয়, জান্নাতের পথে খরচ হয়। তখন এটা আর দুনিয়া থাকে না। এটা হয়ে যায় আখেরাতের পাথেয়। আখেরাতের পথে অন্তরায় হলেই তা দুনিয়া, ইসলামে যার অনুমতি নেই। ৬/৩/৬/./] 1৬011140০0৬
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।