Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

৮৯৬৯৩ ক ৪৪ক ৯৪৯ ঈক্র ৯৪০৪৪ ৪৪৪৪ ০৯৪৯৪৪৮০০৯৭৯৯৮৯--১০১৪ ৫৭ কেউ যদি মনে করে, আল্লাহর শোকর, আমার ঘরটি ভালো বটে; তবে দেখতে তেমন সুন্দর লাগে না। একটু চুনকাম করলে আরো ভালো লাগতো । অন্তরের তৃপ্তিবোধের জন্য ঘরকে সুন্দর করছে। এতে কোনো অসুবিধা নেই। তবে শর্ত হলো, সবই করতে হবে বৈধ উপায়ে। কিন্ত যদি অন্যের চোখে দৌলতমন্দ সাজবার মতলবে কিংবা মহল্লার অন্যান্য লোকের সঙ্গে তাল মেলানোর উদ্দেশ্যে ঘর-বাড়ি সাজায়, তাহলে এটা বৈধ নয়। কারণ, এখানে তখন উদ্দেশ্য হয়, কেবল অন্যের চোখে নিজের বড়ত্ব যাহির করা, অন্যের প্রশংসা কুড়ানো । এটাই লালসা । এটা অল্পেতুষ্টির পরিপন্থী । পাশাপাশি নিজের আরামের জন্য ঘুষ খাওয়া কিংবা ধোকা দেয়া ও প্রতারণা করা, এভাবে অপরের অধিকার খর্ব করা সম্পূর্ণ হারাম। সাহাবায়ে কেরামের যে অবস্থা আমরা একটু পূর্বে আলোচনা করেছি, সেটা হলো সর্বোচ্চ স্তর। যে স্তরে পৌছার চেষ্টা অন্তত আমরা করতে পারি, সেটা ছিলো জীবনযাপনের সাধারণ ও সর্বনিয্ন স্তর । হযরত থানভী (রহ.) আমাদেরকে এটার কথা বলেছেন। এ স্তরে পৌছুতে দুনিয়ার অল্লেতুষ্টি, আখেরাতের ফিকির এবং মৃত্যুর যিকির প্রথমে অন্তরে সৃষ্টি করতে হবে। আজ মানুষ বসে হাজার বছরের রোডম্যাপ তৈরি করে। খবর নেই সে তো কালই পৃথিবীকে বিদায় জানাতে পারে। বিনা আমলে দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই দীর্ঘ পরিকল্পনা না করে প্রয়োজন পরিমাণ সম্পদ নিয়ে সন্তরষ্ট থাকা উচিত। তাহলে এর মাধ্যমে দুনিয়া ও আখেরাতের প্রশান্তি ভাগ্যে জুটবে। আর এর তরীকা সেটাই, যা রাসূল (সা.) বলেছেন : নিজের অপেক্ষা দুর্বল যারা, তাদের প্রতি তাকাও আর আল্লাহর শুকরিয়া আদায় কর। কারণ, উপর দিকের সীমা নেই। এক ইহুদীর শিক্ষামূলক ঘটনা ঘটনাটি হযরত থানভী (রহ.) লিখেছেন। ইহুদীর নিকট প্রচুর ধন-দৌলত ছিলো! বিশাল ধনভান্তার ছিলো তার। একদিনের কথা। তার সাধ জাগলো সম্পদের ভাণ্ডারটি ঘুরে দেখার। বের হলো ঘর থেকে। ভান্তারে পাহারাদার আছে। তার মনে সন্দেহ জাগলো, পাহারাদার হয়ত খেয়ানত করছে। তাই পাহারাদারকে না জানিয়ে গোপনে ঢুকে পড়লো ভাণ্ারের অন্দরে । পাহারাদারের জানা নেই ভেতরে তার মনিব আছে। সে যখন ভাণ্তারের দরজা খোলা দেখল, খুব চিন্তিত হল এবং দ্রুত দরজা বন্ধ করে দিল। ওদিকে ইন্দী ভেতরে মনের সুখে নিজের সম্পদের ভাণ্ডার পরিদর্শন করতে লাগলো । পরিদর্শন শেষে যখন ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।