২, আরাম : অর্থাৎ- বসবাসের প্রয়োজনটা যেন একটু আরামের সাথে পূরণ হয়। যথা : কুঁড়েঘরে মানুষ বাস করতে পারে; কিন্তু আরাম হয় না। বৃষ্টির সময় পানি পড়তে পারে । রোদের সময় রোদ ঢুকে কষ্ট দিতে পারে। একটু পাকা করে নিলে আরাম হবে। তাহলে এ উদ্দেশ্যেও ঘর তৈরি করা জায়েয । এতে কোনো গুনাহ নেই। ৩. সৌন্দর্য্য : এটা ঘর বানানোর তৃতীয় উদ্দেশ্য। অর্থাৎ ঘরটাকে পরিপাটি ও সুন্দর করে তৈরি করা । ঘর বানালেন। সেখানে বসবাস করা যাবে। কিন্ত দেয়ালে প্লাস্টার নেই, রংও নেই। তবে আরামের সাথে থাকা যায়। কিন্তু ঘরে ঢুকলে তৃত্তিবোধ হয় না। মনকে খুশি করার জন্য একটু প্রাস্টার ও রং হূলে ভালো হতো । তাহলে এটা কোনো গুনাহের কাজ নয়। ইসলাম এরও অনুমতি দেয়। তবে লক্ষ্য রাখতে হবে, এই অনুমতি শুধুই নিজের মনকে খুশি করার জন্য । ৪. সাজসজ্জা : অর্থাং- ঘরটি বসবাসেরও উপযুক্ত, আরামেরও ব্যাঘাত হচ্ছে না। কিন্ত্র মনে চায় ঘরটাকে ভালো ভাবে সাজাবো, যেন যে কোনো দর্শক দেখে বলতে বাধ্য হয় অমুকের ঘরটা দেখে তার উন্নত রুচির প্রশংসা না করে পারলাম না। ঘর দেখেই বোঝা যায়, ঘরওয়ালা পয়সাওয়ালা, এখন সে যদি ঘরের কারুকাজ এ উদ্দেশ্যে করে যে, ঘর দেখে যেন তাকে পয়সাওয়ালা মনে করে, নিজেকে বড় হিসেবে যাহির করা, দৌলতমন্দ হিসেবে ফুটিয়ে তোলা তার একমাত্র উদ্দেশ্য, তাহলে এটা হারাম, সম্পূর্ণ অবৈধ । সারকথা হলো, বাস করা, আরাম করা এবং নিজে একটু তৃপ্তিবোধ করা- এ তিন উদ্দেশ্যে ঘর তৈরি করা যেতে পারে। ইসলামে কোনো বাধা নেই। কিন্তু অন্যের চোখে নিজেকে বড় করে যাহির করার মতলবে ঘর বানানো হারাম। শুধু ঘর কেন, এ উদ্দেশ্যে যাই করা হবে, তা-ই হারাম । অল্পেতুষ্টির মর্মার্থ ঘর-বাড়ি সম্পর্কে একটু সবিস্তারে আলোচনা করা হলো, যেন অল্লেতুষ্টির প্রকৃত মর্ম সহজে বুঝে আসে। “কানা'আত' তথা অল্পেতুষ্ট হওয়ার অর্থ হলো, আল্লাহ যতটুকু নেয়ামত দান করেছেন, ততটুকুর উপর রাজি-খুশি থাকা। অন্তরের সন্তষ্টির সঙ্গে বান্দা যদি মনে করে, আমার ঘরে বিষয়টা প্রয়োজন । সে যদি বৈধ উপায়ে প্রয়োজন পরণ করার চেষ্টা করে, তাহলে এটা “আরাম' লাভের প্রচেষ্টা হিসেবে ধর্তব্য হবে । এটা হারাম নয়, এটাকে লোভও বলা যাবে না। ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।