Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী খৃতুবাত হিরা. আহ। আমরা যদি রাসূল (সো.)-এর যুগে আসতাম! মাঝে-মধ্যে আমাদের মনে জাগে, হায়! যদি আমরা রাসূল (সা.)-এর গ্জামানায় আসতাম! সাহাবাগণের সঙ্গে থাকতে পারতাম! রাসূল (সা.)-এর শ্াক্ষাতলাভে ধন্য হতাম এবং যুদ্ধব-জিহাদে নবী (সা.)-এর সাথী হতাম! আসলে আল্লাহর হেকমত কে বোঝে! তিনি সে যুগে আমাদেরকে সৃষ্টি ফরেননি। কারণ, যদি এই যোগ্যতা ও সামর্থ্য নিয়ে সৃষ্টি হতাম, তাহলে অসম্ভব নয়, আবু জাহেল আর আবু লাহাবের দলে শামিল হতাম। এটা সাহাবায়ে কেরামের মর্যাদা যে, তাঁদের বিশাল আজলা ছিল। অনেক সামর্থ্য ও যোগ্যতা ছিল। তাই সঙ্গীনতম মুহূর্তেও রাসূল (সা.)-এর সাথে ছিলেন। মূলত রাসূল (সা.) একটি পথ ও আদর্শ তৈরি করে গেছেন, যেন আমি- আপনিসহ কেয়ামত অবধি অনাগত সকল মানুষ সঠিক পথে চলতে পারে এবং প্রতোকে নিজ-নিজ যোগ্যতা অনুসারে হেদায়াত লাভ করতে পারে । পথটি হলো, দুনিয়ার প্রতি উদাসীনতা ও সম্পদের প্রতি অনীহার পথ । আকর্ষণ ছাড়া, লালসা ছাড়া দুনিয়া গ্রহণ করলে করতে পার। প্রয়োজন মতো দুনিয়াকে কাজে লাগাতে পার। বৈধ ও হালাল তরীকা তোমার তরীকা। হারাম উপায় মোটেও গ্রহণ করতে পারবে না । দুনিয়াবিমুখতার জন্য কেবল এতটুকু লক্ষ্য রাখবে । যুগের মুজাদ্দিদ হযরত থানভী রেহ.) চলতি শতাব্দীর একজন প্রকৃত ওয়ারিসে নবী হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.)। রাসূল (সা.)-এর নির্ভেজাল উত্তরসূরী । যুগের সংস্কারক। সামর্থ্য অনুযায়ী করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। মনে হয় এসব কথা সবচে সুন্দর করে সমকালে তিনিই বলেছেন। আমরা দুনিয়া কতটুকু গ্রহণ করবো, কোন+মানের গ্রহণ করবো, কীভাবে গ্রহণ করবো- এসবই তিনি ব্যাখ্যা দিয়েছেন। যদিও নির্দেশনাটি ঘর-বাড়ির সাথে সংশ্লিষ্ট, তবুও জীবনের অবশিষ্ট ক্ষেত্রে এটা আমাদের জন্য এক অনুপম হেদায়েত। ঘর তৈরি হয় চার উদ্দেশ্যে হযরত থানভী (রহ.) বলেছেন : ঘর চার উদ্দেশ্যে বানানো হয়। ১. বসবাস : অর্থাৎ_ যেখানে রাতযাপন করা যায়, রোদ-বৃষ্টি, গরম-শীত থেকে নিরাপদে থাকা যায়। ঘরের এই উদ্দেশ্য একটি কুঁড়েঘরের মাধ্যমেও পবরণ হতে পারে । এ উদ্দেশ্যে ঘর বানানো জায়েয । ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।