হযরত আবু হুরায়রা (রা.)-এর ক্ষুধার তাড়না হযরত আবু হুরায়রা (রা.) নিজেই নিজের অবস্থা বর্ণনা করেছেন। বলেছেন : আমি থাকতাম মসজিদে নববীতে, রাসূল (সা.)-এর খেদমতে । কখনও ক্ষুধার জ্বালায় মসজিদের দরজায় বেহুশ হয়ে পড়ে থাকতাম । লোকেরা মনে করতো, আমি মৃগী রোগের রোগী । তাই তারা আমার গ্রীবায় পা মাড়িয়ে চলে যেত। এরপর তিনি কসম খেয়ে বলেন : এ “আল্লাহর কসম! আমি রোগে আক্রান্ত ছিলাম না; বরং আমি ক্ষুধার্ত ছিলাম।' এভাবেই আবু হুরায়রা (রা.)-এর সময় কেটেছে । আমাদেরকে ৫৩৬৪টি (পাচহাজার তিনশত চৌধদ্রি) হাদীস উপহার দিয়েছেন সরাসরি রাসূল (সা.)-এর সান্নিধ্যে থেকে। শুধু এই ত্যাগের বিনিময়ে । গৌরবের আসরে আসীন হয়েছেন হাদীস বর্ণনার ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদায় । সারকথা, হযরত সাহাবায়ে কেরাম নিজেরা মোটা ও সস্তা কাপড় পরতেন। সাধারণ খাবার খেতেন। অবর্ণনীয় কষ্ট স্বীকার করেই আল্লাহর দ্বীনকে হেফাজত করেছেন। এটা আমাদের প্রতি তাদের অনুধহ। আল্লাহ তা*আলা তাদেরকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন| আমীন। রাসূল (সো.)-এর প্রশিক্ষণ রাসূল (সা.) সাহাবায়ে কেরামকে একটি স্বভাবের উপর গড়ে তুলেছেন, যেখানে দুনিয়ার লালসা, সম্পদের কামনা ও মোহ ছিল না। বরং প্রত্যেকেরই চিন্তা-চেতনায় ছিল আখেরাতের সফলতা ও উন্নতির কথা। দুনিয়াতে চলতে যতটুকু না হলেই নয়, ততটুকু হয়ে গেলেই হয়। রাসূল (সা.) সাহাবায়ে কেরামকে কিভাবে প্রশিক্ষণ দিতেন, এ সুবাদে কিছু শুনুন। সাহারী আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন যে, একদিন কাঠফাটা দুপুরে আমি. ঘর ছেড়ে বাইরে এলাম | দেখলাম, হযরত আবু বকর এবং হযরত উমর (রোা.) বাইরে হাটাহাটি করছেন। ভাবলাম, এ প্রচণ্ড রোদে তারা এভাবে কেন হাটাহাটি করছেন! এগিয়ে গেলাম, বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলাম, এ ভরদুপুরে আপনারা... | উভয়ে উত্তর দিলেন, ঘরে কিছু নেই৷ ভাবলাম, একটা কাজ জুটে গেলে খাবারের ব্যবস্থা হতো । ইত্যবসরে রাসূল (সা.)ও তাশরীফ আনলেন । এসেই জিজ্ঞেস করলেন, আপনারা এখন বাইরেঃ সকলেই তখন বলে উঠলেন : ৬/৩/৬/.এ] 1৬011140০0৬
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।