Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

পায়ের গোড়ালি স্পর্শ করেছে। হাত দিয়ে কাপড় ধরে রেখেছে- গোপন অঙ্গ প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে । হাদীসটিতে হযরত আবু হুরায়রা (রা.) আসহাবে সুফ্ফার অবস্থা তুলে ধরেছেন। আসহাবে সুফ্ফা সাহাবায়ে কেরামের একটি জামাত, যারা দুনিয়ার সকল কাজ ত্যাগ করেছিলেন ইল্ম অর্জনের জন্য। রাসূল (সা.)-এর দরবারের নিয়মিত বাসিন্দা তীরা। যাদের মদীনা শরীফে যাওয়ার সৌভাগ্য নসীব হয়েছে, তারা দেখেছেন, মসজিদে নববীতে একটি চত্র আছে, যার নাম সুফ্ফা। এখানেই দিন-রাত তারা অবস্থান করতেন। এটাই তাদের মাদরাসা, এটাই তাদের শিক্ষালয় ৷ এটাই তাঁদের বিশ্ববিদ্যালয় । রাসূল (সা.) এখানেই তাদেরকে পড়াতেন। কিতাবের আকারে তাদের কোনো সিলেবাস ছিল না। রাসূল (সা.) এসে কিছু ইরশাদ করতেন, তারা সেটা হৃদয়ে বসিয়ে নিতেন। এ কাজের জন্যই তারা উৎসর্গ করেছিলেন তাদের জীবন। এরাই ইসলামের প্রথমদিকের ছাত্র । সুফ্ফা ইসলামের ইতিহাসের প্রথম মাদরাসা, একটি চত্বরে যার অবস্থান ছিল। আসহাবে সুফ্ফার অবস্থা হযরত আবু হুরায়রা (রা.)ও আসহাবে সুফ্ফার একজন । হাদীসটিতে তিনি আসহাবে সুফ্ফার অবস্থার বর্ণনা দিয়েছেন। বলেছেন : আমি এঁদের সত্তরজন সাহাবীকে দেখেছি। তাদের কারো নিকটই দুটি কাপড় ছিল না। বরং কারো- কারো কাছে শুধু একটি চাদর ছিল। ওটাই গলায় বেধে পায়ের গোছা পর্যন্ত ঝুলিয়ে ইজ্জত ডাকতেন । কারো কাছে একটিমাত্র লুঙ্গি ছিল, যার দ্বারা কেবল শরীরের নিচের অংশ ঢাকা সম্ভব হত | কখনও-কখনও দ্রুত চলার সময় কাপড় চেপে রাখতেন সতর খুলে যাবে এই আশঙ্কায় । নবীজি (সা.)-এর দরবারে তারা ইল্ম হাসিল করেছেন এ অবস্থাতেই । প্রশ্ন হলো, তারা ইচ্ছা করলে কি সম্পদ উপার্জন করতে পারতেন না? আল্লাহ তো তাদেরকে প্রচুর মেধা ও দৃঢ়চেতা সন্ধি দিয়েছেন, যা কাজে লাগিয়ে নিশ্চয় সম্পদের পাহাড় গড়তে পারতেন। কিন্ত তারা সেদিকে মনেযোগ নিবদ্ধ করেননি । প্রয়োজন মিটে গেছে তো এ-ই যথেষ্ট হয়ে গেছে। আসহাবে সুফুফার চত্রে তখন একটি পিলার ছিল । বর্তমানেও যার নিদর্শন রয়েছে। লোকজন তাতে খেজুরের ছড়া ঝুলিয়ে দিত। এটাই ছিল তাদের আহার । ক্ষুধা পেলে খেজুর ছিড়ে নিয়ে দু-একটি খেয়ে নিতো । এই ছিল তাদের জীবন। ৬/৩/৬/.এ] 1৬011140০0৬

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।